Home খবর 7540mAh ব্যাটারি, 100W চার্জার এবং 12GB RAM সহ শুরু হল 5G স্মার্টফোনের সেল, ডিসকাউন্ট সহ সেল হবে Redmi Turbo 5

7540mAh ব্যাটারি, 100W চার্জার এবং 12GB RAM সহ শুরু হল 5G স্মার্টফোনের সেল, ডিসকাউন্ট সহ সেল হবে Redmi Turbo 5

ইতিমধ্যেই ভারতেড় বাজারে Xiaomi Redmi Turbo 5 স্মার্টফোনটির সেল শুরু হয়ে গেছে। সম্প্রতি 12GB RAM এবং Mediatek Dimensity 8500 Ultra প্রসেসর সহ স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 7540mAh battery এবং 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। ফোনটির সেল শুরু করার পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে ডিসকাউন্ট অফার জারি করা হয়েছে। নিচে Xiaomi Redmi Turbo 5 ফোনের সেল ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi Turbo 5 ফোনের দাম এবং অফার

ভারতের বাজারে REDMI Turbo 5 ফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 37,999 টাকা দামে পেশ করা হয়েছে। অন্যদিকে 12GB + 256GB স্টোরেজ অপশনের দাম 38,999 টাকা রাখা হয়েছে। তবে প্রাথমিক সেলে 2,000 টাকার অফার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। একইসঙ্গে শাওমি ওয়েবসাইট, রিটেইল স্টোর এবং অনলাইন আমাজন সাইটের মাধ্যমে ফোনটি কেনা যাবে।

ডিসকাউন্ট সহ Redmi Turbo 5 ফোনের 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 35,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে 12GB + 256GB স্টোরেজ অপশন 38,999 টাকা দামে পাওয়া যাবে। এই SBI, Axis এবং ICICI ব্যাঙ্ক ইউজাররা 2 হাজার টাকার ডিসকাউন্ট সহ ফোনটি কিনতে পারবেন। একইসঙ্গে ফোনটি 9 মাসের No Cost EMI সেল করা হতে পারে। এই Redmi Turbo 5 ফোনটি Turbo White, Nitro Blue এবং Asphalt Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

Redmi Turbo 5 ফোনের স্পেসিফিকেশন

REDMI Turbo 5 ফোনে 2756 x 1268 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 2560Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট, 3840Hz PWM ডিমিং এবং 3500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

REDMI Turbo 5 স্মার্টফোনটি Xiaomi HyperOS সহ কাজ করে। REDMI Turbo 5 স্মার্টফোনে 3nm ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 3.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 21,35,669 AnTuTu স্কোর পেয়েছে।

হেভি গেমিং এবং পারফরমেন্সের জন্য ফোনে Game Turbo Mode এবং WildBoost অপটিমাইজেশন দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটির অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 3D IceLoop কুলিং সিস্টেম রয়েছে। এতে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য ফোনে LPDDR5X Ultra RAM রয়েছে। এই ফোনে এক্সপেন্ডেবল RAM টেকনোলজির সাহায্যে 24GB RAM (12GB+12GB) পারফরমেন্স পাওয়া যায়। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনে Mali-G720 জিপিইউ দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে 7,540mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 16 ঘন্টা, 5 মিনিট PCMark Battery স্কোর পেয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনে 100W HyperCharge ফাস্ট চার্জার যোগ করা হয়েছে। এছাড়া ফোনে 27W ওয়্যারর্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে, ফলে অন্যান্য ফোনও চার্জ করা যাবে।

ফটোগ্রাফির জন্য REDMI Turbo 5 স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.5 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 OIS প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে AI Erase ও AI Expand এর মতো AI ফিচারও রয়েছে।

জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য REDMI Turbo 5 স্মার্টফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে। REDMI Turbo 5 ফোনটিতে Circle to Search, Google Gemini এবং AI এর মতো ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 6.0, IR Blaster এবং অফলাইন কমিউনিকেশন সাপোর্ট রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এতে 4 বছরের Android আপডেট এবং 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।