Home খবর শাওমি ফ‍্যানদের জন্য কোম্পানির উপহার, এখন রিটেইল স্টোরেও পাওয়া যাবে রেডমি ওয়াই2 স্মার্টফোন

শাওমি ফ‍্যানদের জন্য কোম্পানির উপহার, এখন রিটেইল স্টোরেও পাওয়া যাবে রেডমি ওয়াই2 স্মার্টফোন

ভারতীয় টেক জগতের অন‍্যতম জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি শাওমি গত মাসে ভারতে তাদের রেডমি ওয়াই স্মার্টফোন সিরিজের সংখ্যা বাড়িয়ে রেডমি ওয়াই2 স্মার্টফোন লঞ্চ করেছিল। ফোনটি এতদিন মি ডট কম ও আমাজন ইন্ডিয়ায় এক্সক্লুসিভ সেলে পাওয়া যেত। এবার শাওমি ফ‍্যানদের জন্য উপহারস্বরূপ শাওমি ইন্ডিয়া রেডমি ওয়াই2 ফোনটি অফলাইন রিটেইল স্টোরেও সেলের মাধ্যমে পাওয়া যাবে। যে কোনো রিটেইল স্টোর থেকে ফোনটি কেনা যাবে।

ভারতে রেডমি ওয়াই2 ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছিল। অনলাইন চ‍্যানেলে ফোনটির 3 জিবি র‍্যাম/32 জিবি মেমরি ভেরিয়েন্ট 9,999 টাকা দামে পাওয়া যেত এবং অফলাইন স্টোরে ফোনটি 10,499 দামে পাওয়া যাবে। এক‌ই ভাবে অনলাইনে রেডমি ওয়াই2 এর 4 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট 12,999 টাকায় পাওয়া যেত সেখানে অফলাইনে ফোনটি 13,499 টাকায় কেনা যাবে। দেখাই যাচ্ছে দুটি ভেরিয়েন্ট‌ই অফলাইনে 500 টাকা বেশি দিয়ে কিনতে হবে।

স্পেসিফিকেশনের কথা বললে বলতে হয় রেডমি ওয়াই2 ফোনটি 18:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 1440 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.99 ইঞ্চির এইচডি+ বেজল লেস স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনটি মিইউআই 9 আধারিত অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 625 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 506 জিপিইউ আছে।

ফোনের দুটি ভেরিয়েন্টেই 256 জিবি পর্যন্ত মেমরি বাড়ানো যাবে। ফোনটির ক‍্যামেরা সেগ্মেন্ট এআই টেকনিকযুক্ত। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সরযুক্ত। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

সিকিউরিটির জন্য শাওমি রেডমি ওয়াই2 এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ও ফেস আনলক ফিচার‌ও আছে। 4জি এলটিই, ডুয়েল সিম ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3,080 এম‌এএইচ ব‍্যাটারী আছে। শাওমি রেডমি ওয়াই2 এর ডার্ক গ্ৰে, রোজ গোল্ড ও গোল্ড হিউ কালার পাওয়া যায়।