আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নচ, পাঞ্চ হোল ও পপ আপ ক্যামেরাযুক্ত ফোনের ট্রেন্ড চলছে। সব কোম্পানিই এসবের মধ্য দিয়ে ইউজারদের ফুল স্ক্রিন উপভোগ করার সুযোগ দিতে চায়। কিন্তু খুব তাড়াতাড়ি এমন টেকনোলজি আসতে চলেছে যার সাহায্যে ফোনের ফ্রন্ট ক্যামেরা ডিসপ্লের নিচে লুকিয়ে রাখা যাবে। বেশ কিছু কোম্পানি ইতিমধ্যে এই ধরনের টেকনোলজি তৈরির কথা জানিয়েও দিয়েছে। কিন্তু কোনো ফোনে এখনও পর্যন্ত আন্ডার ডিসপ্লে ক্যামেরা দেখা যায়নি। কয়েক দিন আগে ZTE জানিয়েছিল তারা 1 সেপ্টেম্বর Axon 20 5G লঞ্চ করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরাওয়ালা স্মার্টফোন হবে। এবার শাওমির শেয়ার করা একটি ভিডিওতে ডিসপ্লের নিচে ক্যামেরা টেকনোলজির আভাস পাওয়া গেছে।
আরও পড়ুন: Samsung এর উপহার, আবার কমল 5000mAh ব্যাটারীযুক্ত Galaxy A21s এর দাম, জেনে নিন নতুন দাম
জানা গেল টুইটে
শাওমির প্রেসিডেন্ট Shou Zi Chew তাঁর টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজিযুক্ত একটি ফোন দেখা গেছে। টুইটে Shou লিখেছেন, ‘আমরা আমাদের Xiaomi ইঞ্জিনিয়ারদের তৈরি করা নতুন মাস্টারপিস পেশ করে যথেষ্ট গর্বিত; তৃতীয় প্রজম্মের আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজি! ফুল স্ক্রিন ডিসপ্লেযুক্ত ফোনের প্রোডাকশন আগামী বছরে বড় পরিমাণে শুরু হয়ে যেতে পারে।”
কিভাবে কাজ করে এই টেকনোলজি?
একটি পোস্টারের মাধ্যমে শাওমি জানিয়েছে কিভাবে তাদের থার্ড জেনারেশন আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজি কাজ করে। কোম্পানির কথা অনুযায়ী এই টেকনোলজির জন্য প্রথমে প্রতিটি চারটির মধ্যে একটি পিক্সেল ডিসপ্লে রিজার্ভ করা হয়েছিল, যার ফলে ডিসপ্লের পিক্সেল ডেনসিটি প্রভাবিত হয়েছে। চারটির মধ্যে তিনটি পিক্সেল ট্রান্সপারেন্ট রেখে কোম্পানি সেলফি ক্যামেরায় বেশি আলো পৌঁছতে পারতো। এবার কোম্পানি প্রতিটি পিক্সেলের কিছু অংশ ডিসপ্লের জন্য রিজার্ভ রাখছে এবং বাকিটা ট্রান্সপারেন্ট, যার ফলে ভালো পিক্সেল ডেনসিটির পাশাপাশি ক্যামেরাও ঠিক করে কাজ করতে পারে।
আগামী বছর লঞ্চ হতে পারে এই ফোন
শাওমি আগামী বছর অর্থাৎ 2021 সালের শুরুর দিকে এই দুর্দান্ত টেকনোলজিযুক্ত স্মার্টফোন লঞ্চ করতে পারে। অন্যদিকে ভিডিওতে দেখা প্রোটোটাইপটি ভালো করে দেখলে বোঝা যায় এটি মডিফাইড Mi 10 Ultra এর মতো দেখতে। এতে সেলফির জন্য কোনো পাঞ্চ হোল নেই এবং ক্যামেরা ডিসপ্লের ভেতর থেকেই কাজ করে।
শাওমি প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরাওয়ালা স্মার্টফোন বানায় 2019 সালে
শাওমি গত বছর অর্থাৎ 2019 সালের জুন মাসে ফার্স্ট জেনারেশন আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজি তৈরি করে। এছাড়া প্রথম প্রোটোটাইপের ভিডিওও শেয়ার করা হয়েছিল। কিন্তু পরে জানা যায় ডিসপ্লের ক্যামেরাওয়ালা অংশের পিক্সেল ডেনসিটি যথেষ্ট কম।
আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল POCO X3 এর ডিজাইন ও ফিচার, জেনে নিন এর বিশেষত্ব
এছাড়া শাওমির সিইও লেই জুন অক্টোবর, 2019 এ সেকেন্ড জেনারেশন আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজির ভিডিও শেয়ার করেন। এবার শাওমির প্রেসিডেন্ট Shou Zi Chew যথেষ্ট উন্নতি সাধনের পর থার্ড জেনারেশন আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজি সামনে নিয়ে এসেছেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
