Home খবর 12GB RAM, 144Hz AMOLED স্ক্রিন এবং 64MP ক্যামেরা সহ চীনে লঞ্চ হল শক্তিশালী ZTE Axon 50 স্মার্টফোন

12GB RAM, 144Hz AMOLED স্ক্রিন এবং 64MP ক্যামেরা সহ চীনে লঞ্চ হল শক্তিশালী ZTE Axon 50 স্মার্টফোন

টেক ব্র্যান্ড ZTE তাদের হোম মার্কেট চীনে নতুন ZTE Axon 50 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি কোম্পানির Axon 50 সিরিজের অধীনে পেশ করা হয়েছে। এই সিরিজে ইতিমধ্যে Axon 50 Ultra এবং Axon 50 Lite স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই নতুন ফোনটি এই দুটি ফোনের মধ্যবর্তী মডেল হিসাবে বাজারে আনা হয়েছে। এই ফোনটিতে ব্যালেন্সড পারফরমেন্স, সুন্দর ডিজাইন এবং দৈনন্দিন কাজের জন্য যথার্থ। নিচে এই ফোনটির ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

ZTE Axon 50 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

ZTE Axon 50 ফোনে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2400×1080 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 10-বিট কালার এবং DCI-P3 কালার গামুট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে 1000nits পীক ব্রাইটনেস এবং TÜV লো ব্লু লাইট সার্টিফিকেশন যোগ করা হয়েছে। 72.5-ডিগ্রী কার্ভড এজ সহ এই ডিসপ্লে দারুণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।

প্রসেসর

প্রসেসিঙের জন্য ZTE Axon 50 ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি ও 3.19GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 12GB LPDDR5X RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে, যার ফলে মাল্টি টাস্কিং এবং ফাস্ট অ্যাপ ল্যান্ডিঙের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ZTE Axon 50 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে OIS সাপোর্ট সহ 64MP Sony IMX787 প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম সহ 50MP টেলিফটো লেন্স রয়েছে। এই ফোনে Lightning Capture 3.0 তেকনলিজি দেওয়া হয়েছে, যার ফলে শাটার রেসপন্স 30% এবং ইমেজ ক্যাপচার সাক্সেস রেট 20% পর্যন্ত বেড়ে যায়।

ব্যাটারি

ZTE Axon 50 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম।

অপারেটিং সিস্টেম

ZTE Axon 50 ফোনটি Android বেসড কোম্পানির কাস্টম ইন্টারফেস MyOS 12 এ কাজ করে। এতে ইউজাররা কাস্টোমাইজেশন উইজেট, ডায়নামিক লক স্ক্রিন এবং থীম ভিজুয়ালের মতো বিভিন্ন ফিচার পাবেন।

অন্যান্য ফিচার

ZTE Axon 50 ফোনে ডুয়েল ফ্রিকোয়েন্সি L1+L5 GNSS পজিশনিং রয়েছে, এটি BeiDou এর থার্ড জেনারেশন সিস্টেম সাপোর্ট করে এবং সাব মিটার লেভেলের অ্যাকিউরেসি দিতে সক্ষম। এতে মোট 13 অ্যান্টেনা, একটি IR ব্লাস্টার এবং মজবুত স্টাইলিশ লুকের জন্য স্টারলাইট AG গ্লাস ব্যাক দেওয়া হয়েছে।

ZTE Axon 50 ফোনের দাম

ZTE Axon 50 ফোনটির দাম 1799 ইউয়ান রাখা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 20,800 টাকা। চীনে এই ফোনের সেল শুরু হয়ে গেছে এবং এতে 12GB RAM ও 512GB স্টোরেজ রয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি ভারতে সেল করা হবে না।