Home খবর 5,000mAh ব্যাটারি সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল ZTE Blade A56 স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস

5,000mAh ব্যাটারি সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল ZTE Blade A56 স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস

টেক ব্র্যান্ড ZTE তাদের Blade সিরিজের সংখ্যা বাড়িয়ে বাজেট রেঞ্জে নতুন ZTE Blade A56 স্মার্টফোন লঞ্চ করেছে। এই বাজেট রেঞ্জের স্মার্টফোনটি গ্লোবাল বাজারে ঠিকঠাক প্রসেসর এবং 5,000এমএএইচ ব্যাটারি সহ পেশ করা হয়েছে। এই কোম্পানি আপাতত ভারতের বাজারে অ্যাক্টিভ নয়, তবে লেটেস্ট ZTE Blade A56 ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

ZTE Blade A56 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

ZTE Blade A56 স্মার্টফোনটিতে 20:9 অ্যাস্পেক্ট রেশিও ও 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্ক্রিনে 90 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। বড় ডিসপ্লেয়ের পাশাপাশি দুর্দান্ত স্ক্রিন-টু-বডি রেশিও রয়েছে, এর ফলে খুব সহজেই মাল্টি মিডিয়া ব্যাবহার করা যায়।

প্রসেসর

স্মার্টফোনটিতে অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে, এই প্রসেসরে 2x Cortex-A75 @ 1.6GHz + 6x Cortex-A55 @ 1.6GHz কনফ্রিগ্রেশন রয়েছে। এটি T7200 চিপসেট, এর সাহায্যে দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং ও হালকা গেমিং উপভোগ করা যাবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং MiFavor UI সহ লঞ্চ করা হয়েছে।

স্টোরেজ

ZTE Blade A56 স্মার্টফোনটিতে 4GB RAM দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের 8GB ডায়নেমিক RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 12GB পর্যন্ত RAM বাড়ানো যাবে। স্মার্টফোনটিতে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 13 মেগাপিক্সেল অটোফোকাস রেয়ার ক্যামেরা সহ দুটি ও 0.08MP AI সেন্সর রয়েছে। এই ক্যামেরা বেসিক ফটোগ্রাফি করতে সাহায্য করবে। রেয়ার ক্যামেরা সাহায্যে 1080p ভিডিও রেকর্ডিং করা যাবে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 10 ওয়াট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি 4G নেটওয়ার্কে প্রায় 33.5 ঘন্টা পর্যন্ত টাঙ্কটাইম ও 527 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবায় ব্যাকআপ পাওয়া যায়।

ZTE Blade A56 এর ফিচার

ZTE Blade A56 এর দাম

কোম্পানির ওয়েবসাইটে ZTE Blade A56 স্মার্টফোনটি সম্পূর্ণ ডিটেইলস সহ লিস্টেড হয়েছে। অন্যদিকে শপিং সাইটে স্মার্টফোনটি €109 সেলিং প্রাইস সহ দেখা গেছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী 10,900 টাকার কাছাকাছি। জানিয়ে রাখি বর্তমানে ZTE Blade A56 স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে না। গ্লোবাল বাজারে স্মার্টফোনটি Celestial Black এবং Floating Gold কালার অপশনে সেল করা হচ্ছে।