Home খবর ভারতে পেশ হতে চলেছে সস্তা Redmi 17C স্মার্টফোন, থাকবে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

ভারতে পেশ হতে চলেছে সস্তা Redmi 17C স্মার্টফোন, থাকবে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

এই মাসে Xiaomi সাব-ব্র্যান্ড রেডমি তাদের Redmi 17 5G স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই ফোনটি প্রাথমিক 23,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এতে 7900mAh battery এবং Snapdragon 4 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Redmi 17C 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট জানানো হয়েছে।

Redmi 17C 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট

কোম্পানি জানিয়েছে আগামী 1 অক্টোবর ভারতের বাজারে Redmi 17C 5G ফোনটি লঞ্চ করা হবে। ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপকামিং Redmi 17C 5G ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। এই পেজের মাধ্যমে ফোনের ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। 1 অক্টোবর লঞ্চের আগেই জানা গেছে Redmi 17C 5G ফোনটি বাজারে Dark Night (Black), Coffee Brew (Brown) এবং Purple Dawn কালার অপশনে সেল করা হবে।

Redmi 17C 5G ফোনের স্পেসিফিকেশন

Redmi 17C 5G ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। এই 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি প্রসেসর, যা 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Xiaomi HyperOS 3 সহ কাজ করবে।

Redmi 17C 5G ফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হবে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্টাইল সহ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP64 রেটিং দেওয়া হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 17C 5G ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল এআই ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হবে। এই ফোনে Wi-Fi এবং Bluetooth 5.4 সহ NFC সাপোর্ট করতে পারে।