Oppo এর আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজ সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি জানিয়েছে আপাতত Oppo Find X10 Ultra ফোনটি লঞ্চ করা হবে না। এই ফোনের জন্য তৈরি কিছু হার্ডওয়্যার কোম্পানি তাদের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রেও করতে পারে। এই স্মার্টফোন Oppo Find X11 Pro Max নামে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। নতুন লিকে এই তথাকথিত মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
লিক হল Oppo Find X11 Pro Max ফোনের স্পেসিফিকেশন
যেসমস্ত ডিসপ্লে এবং ক্যামেরা Oppo Find X10 Ultra ফোনের জন্য তৈরী করা হয়েছিল, সম্প্রতি টিপস্টার Digital Chat Station সেইসব সম্পর্কে তথ্য শেয়ার করেছে। কোম্পানির এই কম্পোনেন্টগুলি কোন স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাবহার করা হবে, সেই বিষয়ে টিপস্টারের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
এই প্রসঙ্গে অন্য এক টিপস্টার Whylab বক্তব্য অনুযায়ী এই সমস্ত ফিচার Oppo Find X11 Pro Max স্মার্টফোনে দেওয়া হতে পারে। চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে এক ইউজার Oneline Technology জানিয়েছেন এই কম্পোনেন্টগুলি অন্য অন্য কোনো Oppo ফ্ল্যাগশিপ বা OnePlus স্মার্টফোনে ব্যাবহার করা হতে পারে।
লিক অনুযায়ী আপকামিং Oppo Find X11 Pro Max ফোনে 6.89 ইঞ্চির BOE ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। আগের Find X10 Pro Max ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে রয়েছে। তাই নতুন ফোনের স্ক্রিনের সাইজ, রেজোলিউশন এবং রিফ্রেশ রেটের ক্ষেত্রে আপগ্ৰেড পাওয়া যাবে।
Oppo Find X11 Pro Max ফোনের ফ্রন্ট ক্যামেরার দিক দিয়েও বড় পরিবর্তন দেখা যাবে। লিক অনুযায়ী ফোনে 100MP স্কোয়ার ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। আগের Find X10 Pro Max ফোনটিতে 50MP সেলফি ক্যামেরা রয়েছে।
স্কয়ার সেন্সর থাকার ফলে ইউজাররা ফোন না ঘুরিয়েই পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ উভয় অরিয়েন্টেশনে সেলফি তুলতে পারবেন। এই সেন্সর 4:3 ফ্রেমে ছবি ক্রপ করতে পারে। এর ফলে প্রায় 75MP রেজোলিউশনের ফটো পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য Oppo Find X11 Pro Max ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনে 1/1.12 ইঞ্চির বড় সেন্সর এবং HDR সাপোর্ট করবে বলে জানা গেছে। এছাড়া ফোনটিতে 200MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। এই ফোনে HP5 সেন্সর ব্যাবহার করা হতে পারে। ওপ্পোর আপকামিং স্মার্টফোনটিতে 10x পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকবে না বলেই মনে করা হচ্ছে। এটি একটি বিশেষ খামতি হতে পারে।
আপাতত কোম্পানির পক্ষ থেকে তাদের Oppo Find X10 Ultra ফোনটি হোল্ডে রাখা সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে Find X11 Pro Max ফোনের নাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তাই প্রকাশ্যে আসা সমস্ত তথ্য লিক হিসাবেই মনে করা উচিৎ।











