24 মাস পর্যন্ত 100 টাকা ক্যাশব্যাক দেবে কোম্পানি! আপনিও পেতে পারেন এই সুবিধা, জেনে নিন বিস্তারিত

Jio, Airtel, Vi এবং BSNL হল এই সমস্ত টেলিকম কোম্পানিগুলো সবসময় চেষ্টা কর‍তে থাকে যাতে তাদের নেটওয়ার্কে আরও বেশি সংখ্যক গ্রাহকদের যুক্ত করা যায়। বর্তমানে Jio দেশের বৃহত্তম টেলিকম সংস্থা এবং ভারতে সবথেকে বেশি মোবাইল ইউজার জিও সিম ব্যবহার করে। টেলিকম কোম্পানিগুলো তাদের গ্রাহক বেস বাড়ানোর জন্য, একাধিক রিচার্জ প্ল্যান, ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার আনতে থাকে। সম্প্রতি Vodafone Idea অর্থাৎ Vi এমন একটি আশ্চর্যজনক অফার নিয়ে এসেছে যেখানে মোবাইল ইউজাররা 24 মাসের জন্য প্রতি মাসে 100 টাকার ক্যাশব্যাক পাবেন। মোবাইল ইউজাররা এই Vi অফারে ফোন রিচার্জ করলে ফ্রি তে 2400 টাকার ক্যাশব্যাক পাবেন।

Vodafone Idea এর এই ধামাকাদার অফারটি Jio এবং Airtel এর মতো বেসরকারি সংস্থাগুলির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে সামনে এসেছে। এই মোবাইল রিচার্জ অফারটি ইউজারদের 2,400 টাকার সুবিধা দিচ্ছে। 2G থেকে 4G-তে স্থানান্তরিত ইউজারদের জন্য Vi এই অফারটি চালু করেছে। অর্থাৎ, সেইসব ইউজার যারা প্রথমবার একটি 4G ফোন বা স্মার্টফোন ব্যবহার করতে চলেছেন, তারা Vodafone Idea (Vi) সিম ব্যবহার করলে পুরো দুই বছরের জন্য প্রতি মাসে 100 টাকা ক্যাশব্যাক পাবে।

Vodafone Idea এর 4G স্মার্টফোন অফার

সবার প্রথমে আপনাদের এটি জানা জরুরি যে এই Vi অফারটি শুধুমাত্র আগামী 30 জুন পর্যন্ত ভ্যালিড এবং এই অফারের সুবিধাগুলি 30 জুনের আগে পর্যন্তই পাওয়া যাবে৷ অফারটি তাদের জন্য উপলব্ধ হবে যারা Vi-এর 2G থেকে এবং 4G-তে আপগ্রেড করতে চান। Vi ইউজাররা যারা 4G ডিভাইসে আপগ্রেড করবেন তারা 24 মাসের জন্য 100 টাকার ক্যাশব্যাক পাবেন। এই অফারটি শুধুমাত্র কোম্পানির প্রিপেইড গ্রাহকদের জন্য উপলব্ধ হবে।

কিভাবে পাবেন এই সুবিধা, জেনে নিন

1) সবার প্রথমে আপনি যদি Vi-এর 2G হ্যান্ডসেট ব্যবহার করে থাকেন তাহলে আপনার সিমটি 4G ফোনে রাখুন।

2) Vi এর SIM টি 4G ডিভাইসে ঢোকানোর সাথে সাথে আপনি কোম্পানি থেকে একটি মেসেজ পাবেন, যেখানে অফারের যোগ্যতা জানানো হবে।

3) যদি এই অফারটি আপনার মোবাইল নম্বরে পাওয়া যায়, তাহলে আপনাকে কমপক্ষে 299 টাকার একটি আনলিমিটেড প্যাক রিচার্জ করতে হবে।

4) রিচার্জ করার সাথে সাথে আপনার নম্বরে 100 টাকার ক্যাশব্যাক জমা হবে।

5) Vi অ্যাপে 100 টাকার ক্যাশব্যাক আসবে যা My Coupons বিভাগে উপস্থিত থাকবে, আপনাকে এটি 30 দিনের মধ্যে ব্যবহার করতে হবে।

Vi অফারের অধীনে, কোম্পানি টানা দুই বছরের জন্য 100 টাকার ক্যাশব্যাক দেবে। এই অফারটি প্রতি মাসে পাওয়ার জন্য গ্রাহকদের প্রতি মাসে 299 টাকা বা তার বেশি টাকার একটি আনলিমিটেড প্ল্যান রিচার্জ করতে হবে। 24 মাসের জন্য 100 টাকার ক্যাশব্যাক অনুযায়ী, ইউজাররা মোট 2,400 টাকার কুপন পাবেন। তবে এটা মনে রাখবেন যে ইউজাররা যদি 24 মাসে ন্যূনতম 299 টাকার রিচার্জ না করেন, তাহলে কিন্তু তারা এই অফারটি পাবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here