অবাক করা ফিচার সহ চলে এসেছে 1,000 কিমি রেঞ্জ ও সোলার চার্জিং সহ নতুন ইলেকট্রিক গাড়ি

এখন পর্যন্ত আপনারা ইলেকট্রিক গাড়ির কথা হয়তো ভেবেছেন কিন্তু এখন এমন একটি গাড়ি আসতে চলেছে যা সূর্যের আলোতে চলবে। শুধু তাই নয়, এই গাড়ির ডিজাইন দেখলে হয়তো আপনারা সারাজীবন ভুলতে পারবেন না। হ্যাঁ! Aptera Vehicles এমন একটি ইলেকট্রিক গাড়ি পেশ করেছে যা সৌর শক্তিতে চলে এবং দীর্ঘ দূরত্ব ভ্রমণের জন্য তার মধ্যে ব্যাটারিও দেওয়া হয়েছে। যখন এই গাড়িটি রাস্তায় চলবে, সেই রাস্তায় যতই ভিড় থাকুক না কেন, সবার চোখ থাকবে এই গাড়িটির দিকে। সবচেয়ে বড় কথা হল যেখানে সব গাড়িরই চার চাকা থাকে, সেখানে আপনি এই গাড়িতে মাত্র তিনটি চাকা দেখতে পাবেন। দুটি সামনে আর একটি পিছনে।

Aptera-এর এই ইলেকট্রিক গাড়ির সামনের চাকার কাছে একটি সোলার প্যানেল রয়েছে, যা গাড়িটিকে এদিক ওদিক যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে শক্তি সরবরাহ করে। সোলারের মাধ্যমে চলা এই গাড়িটি এতটা শক্তিশালী যে তা গ্যাস ও জ্বালানিতে চলমান প্রচলিত গাড়িকে কড়া টক্কর দেয়। কোম্পানি দাবি করেছে যে এই গাড়ির সোলার ব্যাটারিটিকে অতিরিক্ত শক্তি সরবরাহ করে যাতে এটি প্রতিদিন কমপক্ষে 40 কিলোমিটার অতিরিক্ত মাইলেজ দিতে পারে।

আপনাদের জানিয়ে রাখি যে Aptera গাড়িটি কেবলমাত্র সৌর শক্তির মাধ্যমেই যে চলে তা কিন্তু নয়, আপনি দীর্ঘ দূরত্বের জন্য এই গাড়িতে ব্যাটারি প্যাকের সাহায্যও পাবেন। আপনি এটি একটি সাধারণ ব্যাটারি গাড়ির মতো ব্যবহার করতে পারবেন। দৈনিক ব্যবহারের জন্য, আপনি যদি বেস লেবেলযুক্ত ব্যাটারি প্যাক ব্যবহার করেন তবে এটি 250 কিলোমিটারের রেঞ্জ প্রদান করবে। অন্যদিকে, আপনি যদি আপগ্রেড লেবেলযুক্ত ব্যাটারি প্যাক ব্যবহার করেন, তাহলে এটি 1,000 কিলোমিটার মাইলেজ দেয়।

Aptera-এর এই ইলেকট্রিক গাড়িটি এতটাই স্মার্ট যে এটি সৌরশক্তি সম্পূর্ণ ভাবে ব্যবহার করার জন্য এটি নিজেকে একটি টেন্ট এ বদলে ফেলে একটি চার্জিং স্টেশনে পরিনত হয়। এইভাবে, এই সোলার প্যানেল ব্যাটারিকে দ্বিগুণ শক্তি দিয়ে চার্জ করে। Aptera-এর এই ইলেকট্রিক গাড়িটি বর্তমানে একটি আলফা প্রোটোটাইপ গাড়ি এবং আগামী সময়ে এর বিটা প্রোটোটাইপ আসবে এবং এতে আরও দুর্দান্ত ফিচার দেখা যাবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই গাড়িটি যখন নিজেকে একটি টেন্ট এ পরিণত করে, সেই সময়ে গাড়ির ভিতরে দু’জন এর ক্যাম্প করার মতো পর্যাপ্ত জায়গা থাকে। যদি আপনি কোথাও ঘুরতে গিয়ে ক্যাম্পিং করেন, তাহলে আপনার জায়গার অভাব হবে না।

Aptera সোলার গাড়ির দাম

এত কিছু জানার পরে, আপনারা অনেকেই হয়তো ভাবছেন এই গাড়িটির দাম কত, তাহলে আপনাদের জানিয়ে রাখি যে কোম্পানিটি 250 কিলোমিটার রেঞ্জের এই গাড়িটি $25,900-দামে তালিকাভুক্ত করেছে, যা ভারতীয় মূল্য অনুসারে প্রায় 21 লাখ টাকার সমান। অন্যদিকে 1000 কিলোমিটার মাইলেজ সহ Aptera Solar গাড়িটির দাম $ 57,000 অর্থাৎ প্রায় 45 লাখ টাকা। সোলার প্যাকের সাথে, আপনি এতে অতিরিক্ত 40 কিমি রেঞ্জ পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here