আধার কার্ড এমন একটি আইডি যা ভারতের বেশিরভাগ মানুষের কাছে আছে। স্কুল পড়ুয়াদের থেকে শুরু করে পেনশনভোগী বয়স্কদের সবার কাছেই আধার কার্ড আছে৷ ভারত সরকার বহুদিন আগে থেকেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার কথা বলে আসছে। অনেকবার লিঙ্ক করার শেষ তারিখ আরও বাড়ানো হয়েছে। প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল 30 জুন 2022 যা 31 মার্চ 2023 পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে তারিখ বাড়ানোর সাথে সাথে সরকার ঘোষণা করেছে যে এবার থেকে যারা নিজেদের আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করবেন তাদের 1000 টাকা জরিমানা দিতে হবে। 30 জুনের পরে, যারা প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করছেন তাদের এই টাকাটা লেট ফি হিসাবে দিতে হবে। আপনি যদি এখনও আপনার আধার এবং প্যান লিঙ্ক না করে থাকেন তাহলে লিঙ্ক করার প্রসেসটি ডিটেইল এ জানাচ্ছি যে কিভাবে এই 1 হাজার টাকা জরিমানা দিতে হবে।
আপনার আধার-প্যান লিঙ্ক স্ট্যাটাস চেক করুন
1. আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা আছে কি না তা জানতে, আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট, incometax.gov.in এ যান।
2. ওয়েবসাইটের হোমপেজে নিচের দিকে লিঙ্ক আধার স্ট্যাটাসের অপশনটি দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।

3. ক্লিক করলে, এখানে একটি নতুন পেজ খুলবে যেখানে আপনাকে আপনার আধার নম্বর এবং প্যান নম্বর লিখতে হবে।
4. দুটি নম্বর দেওয়ার পরে, ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করুন।
5. View Aadhaar Link Status-এ ক্লিক করলে, স্ক্রীনে একটি পপ-আপ খুলে যাবে,যেখানে বলা হবে যে প্যান এবং আধার লিঙ্ক করা আছে কি না।
PAN-Aadhaar Link এর লেট ফিস কিভাবে পরিশোধ করবেন?
1. যদি এখনও আপনার আধার এবং প্যান লিঙ্ক না করা থাকে তাহলে আপনাকে 1,000 টাকা জরিমানা দিতে হবে। এর জন্য সরাসরি লিঙ্কের জন্য NSDL পোর্টালে যান (এখানে ক্লিক করুন)।
2. হোমপেজে আপনি CHALLAN NO./ITNS 280 বিভাগ দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
3. চালান বিভাগের অধীনে Tax Applicable অপশনটি দেখা যাবে, সেখানে ক্লিক করুন।
4. এখানে আপনাকে মাইনর হেড 500 (Fee) এবং মেজর হেড 0021 দুটি অপশনই সিলেক্ট করতে হবে, দুটি অপশন সিলেক্ট হওয়ার পর পরবর্তী পক্রিয়ায় যেতে হবে।
5. এবার পেমেন্ট করার একটি লিস্ট আসবে, যার মধ্যে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড অপশনের মধ্যে যেকোনো একটি পক্রিয়া বেছে নিন।
6. এখানে আপনার PAN নম্বর লিখুন এবং Assessment year এর সাথে আপনার ঠিকানা লিখুন।
7. বিস্তারিত লেখার পর, আপনাকে ক্যাপচা কোড লিখতে হবে।
8. কোডটি দেওয়ার পরে, Proceed বাটনে ক্লিক করুন।
9. আপনার ফোন নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটার মেসেজ আসবে এবং আপনার লেট ফি ফাইন জমা হবে।
10. NSDL ই-ফাইলিং পোর্টালে এই জরিমানা আপডেট করতে কিছু সময় লাগতে পারে। কিন্তু এই ফি দেওয়ার 4-5 দিন পরে, আপনার আধার-প্যান লিঙ্ক করে নিতে হবে।
কীভাবে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করবেন?
1. এই প্রক্রিয়াটি শুরু করতে, প্রথমে আপনার প্যান কার্ড এবং আধার সাথে নিয়ে বসুন।
2. তারপর আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট, incometax.gov.in খুলুন।
3. এখানে হোমপেজে সাইড উইন্ডোতে Link Aadhaar এর অপশন দেখা যাবে, এখানে ক্লিক করুন।
4. ক্লিক করার পরে, একটি নতুন পেজ খুলবে, যেখানে আপনাকে আপনার ডিটেলস জমা দিতে হবে।
5. এখানে প্যান নম্বর, আধার নম্বর, আধার কার্ডে লেখা নাম লিখতে হবে।
6. যদি আপনার আধার কার্ডে পুরো জন্ম তারিখের পরিবর্তে শুধুমাত্র জন্মের বছর লেখা থাকে, তাহলে সেখানে উপস্থিত সাল এ টিক দিন।
7. এইভাবে আপনার দেওয়া সব ডিটেইলস যাচাই করার পর, আপনাকে সেখানে উপস্থিত বক্সে ‘Correct ‘ বাটনটি ক্লিক করতে হবে।
8. বিস্তারিত প্রবেশ করার পরে, লিঙ্ক আধার বাটনটি ক্লিক করুন।
9. ডিটেইলস দেওয়ার পরে, UIDAI দ্বারা এই ডিটেইলস গুলো যাচাইকরণের জন্য রেজিস্ট্রার মোবাইল নম্বরে OTP যাবে ৷
10. OTP জমা দেওয়ার পরে, আয়কর বিভাগ আপনার আধার নম্বর এবং প্যান নম্বর লিঙ্ক হয়ে যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন















