10000mAh ব্যাটারি সহ লঞ্চ হবে Honor স্মার্টফোন, গীকবেঞ্চে লিস্টেড হল Dimensity 8500 প্রসেসর সহ এই ফোন

বিগত বেশ কিছু দিন ধরে খবর পাওয়া যাচ্ছে চাইনিজ টেক কোম্পানি অনার তাদের নতুন ‘পাওয়ার’ ফোনে কাজ করছে এবং এই ফোনে বড় ব্যাটারি যোগ করা হবে। এই ফোনটি Honor Power 2 নামে লঞ্চ করা হবে। এবার এই ফোনটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে লিস্টেড হয়ে গেছে। এর ফলে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এখান থেকে এই ফোনের প্রসেসর, RAM সহ অন্যান্য ডিটেইলস সম্পর্কেও জানা গেছে।

গীকবেঞ্চে Honor Power 2 ফোনটি Honor SER-AN00 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1709 এবং মাল্টি কোর টেস্টে 6532 পয়েন্ট পেয়েছে। গত 25 ডিসেম্বর এই লিস্টিং লাইভ হয়েছে। এই লিস্টিং প্রকাশ্যে আসায় মনে করা হচ্ছে শীঘ্রই টেক জগতে এই ফোনটি লঞ্চ করা হবে। প্রথমে Honor Power 2 ফোনটি চীনে পেশ করা হবে এবং ভারতে ফোনটি লঞ্চের সম্ভাবনা নেই।

গীকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেছে Honor Power 2 ফোনে MediaTek Dimensity 8500 প্রসেসর যোগ করা হবে। জানিয়ে রাখি এই প্রসেসর এখনও পর্যন্ত পেশ করা হয়নি। বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম থেকে জানা গেছে এই অক্টাকোর প্রসেসরে 2.20GHz বেস ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। এতে 3.20GHz ট্রাই-কোর থাকবে এবং প্রাইম-কোর 3.40GHz ক্লক স্পীডে রান করবে।

Honor Power 2 ফোনটি 12GB RAM সহ একটি 5G স্মার্টফোন হতে চলেছে। তবে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির 8GB RAM ভেরিয়েন্ট‌ও পেশ করা হতে পারে। সার্টিফিকেশন থেকে আরও জানা গেছে গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G720 MC8 GPU দেওয়া হবে।

লিক অনুযায়ী Honor Power 2 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হবে এই ফোনের বড় ব্যাটারি। এই ফোনে 10,080mAh battery যোগ করা হতে পারে। আজ পর্যন্ত কোনো অনার স্মার্টফোন এত বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়নি। এই ফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

Honor Power 2 ফোনে 2640 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। OLED প্যানেল দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক থেকে জানা গেছে এই ফোনে ফটোগ্রাফির জন্য 50MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

লিক অনুযায়ী 2026 সালের জানুয়ারি মাসে চীনে Honor Power 2 ফোনটি লঞ্চ করা হবে। চীনে এই ফোনটি Snow White, Midnight Black এবং Sunrise Orange কালার অপশনে পেশ করা হতে পারে। স্পেসিফিকেশন দেখে ধারণা করা হচ্ছে Honor Power 2 ফোনটি 35 হাজার থেকে 40 হাজার টাকার রেঞ্জে লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here