Honor লঞ্চ করতে চলেছে 10000mAh Battery সহ স্মার্টফোন, দাম হবে বাজেটের মধ্যেই

সম্প্রতি ভারতের বাজারে 10000mAh ব্যাটারি সহ 25,999 টাকা দামে realme P4 Power ফোনটি লঞ্চ করা হয়েছে। রিয়েলমির পর এবার টেক কোম্পানি Honor তাদের 10000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই Honor X80 ফোনটি বড় ব্যাটারি এবং Snapdragon 6-series প্রসেসর সহ বাজেট রেঞ্জে লঞ্চ করা হবে।

চীনের টিপস্টার চ্যাট স্টেশনের মাধ্যমে Honor X80 ফোনটির ডিটেইলস প্রকাশ্যে এসেছে। লিকের মাধ্যমে জারান হয়েছে কোম্পানি তাদের আপকামিং ফোনের ওপর কাজ করছে এবং খুব তাড়াতাড়ি 10,000mAh ব্যাটারি সহ ফোনটি বাজারে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি 3C authority সাইটে ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি লিস্টেড হয়েছিল। এখনও পর্যন্ত চার্জিং ফিচার সম্পর্কে জানা যায়নি, তবে ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

Honor X80 ফোনটি কোয়ালকম প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে স্ন্যাপড্রাগন 6 সিরিজের যেকোনো চিপসেট দেওয়া হতে পারে। কোম্পানি তাদের আপকামিং ফোনটি Snapdragon 6 Gen 5 প্রসেসর সহ পেশ করতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত এই মোবাইল সিপিইউ লঞ্চ করা হয়নি। আগামী মার্চ মাসে অফিসিয়ালি এই প্রসেসর পেশ করা হতে পারে।

Honor X80 ফোনটিতে OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে দেওয়া হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.81 ইঞ্চির 1.5K ডিসপ্লে থাকতে পারে। একইসঙ্গে ফোনটি পাঞ্চ-হোল ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ লঞ্চ করা হতে পারে। এছাড়া ফোনটিতে ওয়েট হ্যান্ড টাচ ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ভারতের বাজারে Honor X80 5G ফোনটি লঞ্চ করা হবে কি না, এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে যারা বড় ব্যাটারি সহ ফোন কিনতে চাইছেন, তাদের জানিয়ে রাখি 5 ফেব্রুয়ারি থেকে ভারতে
realme P4 Power ফোনটির সেল শুরু হয়ে গেছে। এই ফোনের 10,001mAh ব্যাটারি আমাদের টেস্টিঙে 21 ঘন্টা, 8 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্ট্যান্ড বায় মোডে 30 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে চার্জ করার জন্য এতে 80W চার্জিং এবং 27W Reverse চার্জিং টেকনোলোজি দেওয়া হয়েছে।

realme P4 Power 5G ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্টেড ⁠6.78 ইঞ্চির ফুলএইচডি + 4D curve+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP IMX882 + 8MP আল্ট্রা ওয়াইড রেয়ার ক্যামেরা এবং 16MP সেলফি সেন্সর রয়েছে। অন্যদিকে ফোনটিতে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর রয়েছে। realme P4 Power 5G ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here