সম্প্রতি আইকু ভারতের বাজারে তাদের iQOO Z11 Lite 5G স্মার্টফোনটি 6500mAh ব্যাটারি এবং Dimensity 6300 প্রসেসর সহ 19499 টাকা দামে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন চীনের বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 18 আগস্ট iQOO Z11S 5G ফোনটি পেশ করা হবে। এতে 10000mAh এর চেয়ে বড় ব্যাটারি দেওয়া হতে পারে।
iQOO Z11S 5G ফোনের লঞ্চ ডিটেইলস
আগামী 18 আগস্ট কোম্পানি চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে দুটি স্মার্টফোন পেশ করা হবে। এই সিরিজের অধীনে আপকামিং iQOO Neo 11 Ultra এবং iQOO Z11S ফোনদুটি লঞ্চ করা হবে। 18 আগস্ট সন্ধ্যা 7টা সময়ে চীনে ফোনগুলি আসতে চলেছে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 4 টা 30 মিনিট হবে। গত 10 আগস্ট থেকে আসন্ন 5G ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে।
iQOO Z11S 5G ফোনের স্পেসিফিকেশন
আপকামিং iQOO Z11S 5G ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে 10000mAh battery দেওয়া হবে। তবে ফোনে 10000mAh এর চেয়ে বেশি ব্যাটারি দেওয়া হতে পারে। বর্তমানে এখনও পর্যন্ত আইকু তাদের কোনো ফোন এত বড় ব্যাটারি সহ লঞ্চ করেনি। তবে ভারতের বাজারে এখনও পর্যন্ত 7600mAh সহ iQOO 15R ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন।
iQOO Z11S 5G ফোনটি 144Hz রিফ্রেশ রেট সহ লঞ্চ করা হবে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন হাই ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ফোনে বেজল ছাড়া ফ্ল্যাট পাঞ্চ- হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে
2160Hz PWM dimming সহ low blue light এবং low flicker এর মতো আই-কেয়ার ফিচার রয়েছে।
ফটোগ্রাফির জন্য iQOO Z11S 5G ফোনে স্কোয়ার শেপের ভার্টিক্যালি প্লেস্ড ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস ক্যামেরা এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। আপাতত ফোনের প্রাইমারি সেন্সর এবং সেলফি সেন্সর সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। এই ফোনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
লিক অনুযায়ী iQOO Z11S 5G ফোনে 2.6GHz টপ ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7500 প্রসেসর দেওয়া হতে পারে। চীনের বাজারে ফোনটি 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। 18 আগস্ট লঞ্চের দিন আমরা iQOO Z11S 5G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
iQOO Neo 11 Ultra ফোনের স্পেসিফিকেশন
18 আগস্ট iQOO Z11S 5G ফোনটির পাশাপাশি iQOO Neo 11 Ultra ফোনটিও চীনে লঞ্চ করা হবে। এই ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। আগের রিপোর্টের মাধ্যমে আপকামিং 5G ফোনটি 16GB RAM এবং Android 16 সহ লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। এই ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 9100mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। iQOO Neo 11 Ultra ফোনটিতে 6.83-ইঞ্চির 2K OLED ডিসপ্লে থাকবে। একইসঙ্গে ফোনটি IP68 রেটিং সহ পেশ করা হতে পারে।
