Vivo এর ‘এস’ সিরিজের আপকামিং স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। গত মাসে কোম্পানি তাদের vivo S2 5G ফোনটি লঞ্চ করেছিল, এবার vivo S2 FE ফোনটি ভারতে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে আমরা টিপস্টার অনন্ত রাওয়াত এর মাধ্যমে vivo S2 FE ফোনের এক্সক্লুসিভ ইমেজ এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি। vivo S2 FE ফোনের ডিজাইন এবং লুক সংক্রান্ত তথ্য নিচে বিস্তারিত আলোচনা করা হল।
vivo S2 FE ফোনের ডিজাইন
vivo S2 FE ফোনটি গ্লসি ফিনিশ সহ লঞ্চ করা হবে। প্রকাশ্যে আসা ছবিতে ফোনের রেয়ার ডিজাইনে হাল্কা ওয়েবি প্যাটার্ন দেখা গেছে। টিপস্টার জানিয়েছেন কোম্পানির নতুন ভিভো ফোনটি Black, White এবং Green কালার অপশনে পেশ করা হবে। ফোনের স্কোয়ার শেপের রেয়ার ক্যামেরা সেটআপে দুটি লেন্স এবং 50MP সেন্সর ডিটেইলস রয়েছে।
vivo S2 FE first look is here.
vivo S2 FE is set to launch in India next month with a massive 10,000mAh battery.
📱 6.3” 1.5K display + in-display fingerprint
⚡ Dimensity 7300E | 2.5GHz Octa-core
📸 50MP rear | 32MP selfie
🔋 10,000mAh battery | 44W fast charging
🎨 Black,… pic.twitter.com/crdiQuBuMA— Anant Rawat (@LoserAnant) September 21, 2026
vivo S2 FE ফোনের স্পেসিফিকেশন
ভারতে আপকামিং vivo S2 FE ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। টিপস্টার অনন্ত জানিয়েছেন পাওয়ার ব্যাকআপের জন্য vivo S2 FE ফোনটিতে 10000mAh battery সাপোর্ট করবে। আপাতত 9020mAh ব্যাটারি সহ vivo T5 Pro 5G ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য vivo S2 FE ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
vivo S2 FE 5G ফোনটিতে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.0GHz থেকে 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300e অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। গীকবেঞ্চে ফোনটি একই প্রসেসর সহ লিস্টেড হয়েছিল। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনে Mali-G615 MC2 জিপিইউ থাকবে।
ফটোগ্রাফির জন্য vivo S2 FE 5G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। একিভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। vivo S2 FE 5G ফোনটির ক্যামেরাতে এআই ফিচার সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
লিকের মাধ্যমে পাওয়া ডিটেইলস অনুযায়ী vivo S2 FE 5G ফোনটিতে 6.84-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হবে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে। ভিভো 5G ফোনটি 6GB RAM + 128GB Storage সহ লঞ্চ করা হবে এবং এতে 6GB ভার্চুয়াল RAM পাওয়া যাবে।
