টেক ব্র্যান্ড Honor গ্লোবাল বাজারে তাদের পরিধি বিস্তার করে নতুন Honor 600 Elite 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। Honor 600 সিরিজের অধীনে ফোনটি 8100mAh battery, 8GB RAM এবং Qualcomm Snapdragon 4 Gen 4 প্রসেসর সহ পেশ করা হয়েছে। এই 5G স্মার্টফোনটি ভার্চুয়াল RAM সহ মোট 24GB RAM (8GB+16GB) এর পারফরমেন্স পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor 600 Elite 5G স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Honor 600 Elite 5G ফোনের ডিটেইলস
পাওয়ার ব্যাকআপের জন্য Honor 600 Elite 5G ফোনটিতে শক্তিশালী 8100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে 45W SuperCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী ফোনটি -30 ডিগ্রী থেকে 50 ডিগ্রী তাপমাত্রাতেও ব্যাটারি এবং চার্জিং কন্ট্রোল করতে সক্ষম।
Honor 600 Elite 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড MagicOS 10.0 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনে Snapdragon 4 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।
আমারা জানিয়েছিলাম ফোনটিতে Honor RAM Turbo টেকনোলোজি যোগ করা হবে। এই ফোনে 8GB ফিজিক্যাল RAM সহ 16GB ভার্চুয়াল RAM এর সহজগিতায় মোট 24GB RAM এর এক্সপিরিয়েন্স পাকয়া যাবে। গ্লোবাল ওয়েবসাইটে ফোনটি 256GB storage সিঙ্গেল ভেরিয়েন্টে লিস্টেড হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi, Bluetooth 5.1 ও 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে।
Honor 600 Elite 5G ফোনে 1592 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.87-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই TFT LCD প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1020nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে। গ্লোবাল বাজারে নতুন 5G ফোনটি Desert Gold, Velvet Black এবং Meteor Silver কালার অপশনে সেল করা হবে।
ফটোগ্রাফির জন্য Honor 600 Elite 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.75 আপার্চারের ক্ষমতাসম্পন্ন 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Honor 600 Elite স্মার্টফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ইউজাররা এই 5G ফোনে এআই ফিচার উপভোগ করতে পারবেন।
Honor এর 5G ফোনটি SGS সার্টিফাইয়েড ড্রপ রেজিস্টেন্স বডি সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 85 ডিগ্রী পর্যন্ত গরম জলে পড়ে যাওয়ার পরও সুরক্ষিত থাকবে। এছাড়া ফোনটি 2.5 মিটার উঁচু থেকে নিচে পড়ে গেলেও ভাঙবে না। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের দাম জানানো হয়নি। এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা হওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
