Home খবর 108MP ক্যামেরা সহ মাত্র 9999 টাকা দামে লঞ্চ হল Realme C53 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

108MP ক্যামেরা সহ মাত্র 9999 টাকা দামে লঞ্চ হল Realme C53 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

Realme গত 19 জুলাই ভারতে তাদের আরেকটি নতুন মোবাইল Realme C53 লঞ্চ করেছে। স্টাইলিশ লুক এবং দুর্দান্ত স্পেসিফিকেশন যুক্ত এই ফোনটিতে 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং ডায়নামিক র‍্যাম এক্সপেনশন টেকনোলজি সাপোর্ট রয়েছে। এই পোস্টে আপনাদের Realme C53 ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: আপনি কি অ্যানিমে সিনেমা দেখতে ভালোবাসেন? রইল কিছু সেরা হিন্দি ডাব অ্যানিমের তালিকা

Realme C53 ফোনের দাম

Realme C53 ফোনটির 4GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি 9,999 টাকা দামে লঞ্চ হয়েছে এবং 6GB + 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি 10,999 টাকা দামে লঞ্চ হয়েছে। 26 জুলাই থেকে শপিং সাইট Flipkart-এ এই ফোনটির সেল শুরু হবে, যেখানে এই ফোনটি Champion Gold এবং Champion Black কালার অপশনে কেনা যাবে। লঞ্চ অফারে কোম্পানি প্রথম কিছুদিন ফোনটির 6GB RAM ভেরিয়েন্টের সেলে 1,000 টাকার ডিসকাউন্ট দেবে।

Realme c53 ফোনের ক্যামেরা

ফটোগ্রাফির জন্য এই Realme ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলে F/1.75 অ্যাপারচার যুক্ত একটি 108-মেগাপিক্সেল S5KHM6 সেন্সর রয়েছে, যা 3x ইন-সেন্সর জুম সাপোর্ট করে। ব্যাক ক্যামেরা সেটআপে F/2.4 অ্যাপারচার যুক্ত কালো এবং সাদা লেন্সও দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে F/2.0 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট রয়েছে।

Realme C53 ফোনের স্পেসিফিকেশন

স্ক্রিন: Realme C53 স্মার্টফোনে 720 x 1600 পিক্সেল রেজলিউশন যুক্ত 6.74 ইঞ্চি HD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি LCD প্যানেলে নির্মিত যা 90Hz রিফ্রেশরেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এতে 560নিটস ব্রাইটনেস রয়েছে। আরও পড়ুন: লিক হল OnePlus Ace 2 Pro ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

প্রসেসর: Realme C53 ফোনটি অ্যান্ড্রয়েড 13 এ লঞ্চ করা হয়েছে যা Realme UI T-এর সাথে কাজ করে। প্রসেসিংয়ের জন্য এই ফোনে UNISOC T612 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে, যা 1.82 GHz পর্যন্ত ক্লক স্পিডে রান করে।

RAM: এই Realme মোবাইলটি ভারতীয় মার্কেটে দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসটিতে 4GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ এবং 6GB র‍্যামের সঙ্গে 64GB মেমরি রয়েছে। Realme C53 ফোনে 6GB ডায়নামিক র‌্যাম এক্সপানশন টেকনোলজি রয়েছে যা ইন্টারনাল র‌্যামকে 12GB পর্যন্ত প্রসারিত করতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme C53 স্মার্টফোনে 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Tecno এর নতুন স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

অন্যান্য ফিচার: Realme C53 স্মার্টফোনে 2TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। এই ফোনে 150% UltraBoom Speaker এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন