108MP ক্যামেরা ও 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হল শক্তিশালী Infinix Note 12 VIP, দেখে নিন ডিটেইলস

সম্প্রতি Infinix কোম্পানি তাদের Infinix Note 12 এবং Infinix Note 12i স্মার্টফোন লঞ্চ করার পরে এবার Infinix Note 12 VIP এবং Note 12 (G96) স্মার্টফোন লঞ্চ করেছে। Infinix এর লেটেস্ট Infinix Note 12 VIP স্মার্টফোনের ফিচারের কথা বলতে গেলে, এই ফোনটি 120W ফাস্ট চার্জিং সহ পেশ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং এই ফোনের প্রাইমারি ক্যামেরা 108-মেগাপিক্সেল। এই পোস্টে আপনাদের Infinix এর Infinix Note 12 VIP এবং Note 12 (G96) স্মার্টফোন দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।

Infinix Note 12 VIP এর স্পেসিফিকেশন এবং ফিচার

Infinix Note 12 VIP স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে, যার রেজলিউশন ফুল HD+। এই ডিসপ্লের অ্যাস্পেক্ট রেশিও 20:9, রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 360Hz, এই ফোনে 10-বিট কালার এবং 100% DCI-P3 কালার gamut রয়েছে। Infinix দাবি করেছে যে এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 93.1%।

Infinix Note 12 VIP স্মার্টফোনটি MediaTek-এর Helio G96 প্রসেসর এবং 8 GB RAM সহ পেশ করা হয়েছে। এই Infinix স্মার্টফোনটি Android 12 OS-এর উপর ভিত্তি করে XOS 10.6-এ চলে। Infinix-এর এই স্মার্টফোনটিতে 4,500mAh ব্যাটারি আছে, যা 120W হাইপারচার্জ টেকনোলজির সাথে পেশ করা হয়েছে। কোম্পানির দাবি যে ফোনটি মাত্র 17 মিনিটের মধ্যে শূন্য থেকে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

Infinix বলছে, Note 12 VIP স্মার্টফোনের চার্জারে 103টি প্রোটেকশন ফিচার এবং 18টি টেম্পারেচার সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে কোম্পানি বলছে, 800 চার্জ সার্কেলের পরে ব্যাটারির ক্যাপাসিটি 85% থেকে যায়। Infinix Note 12 VIP স্মার্টফোনটিতে হিট নিয়ন্ত্রণের জন্য 9 টি লেয়ারের গ্রাফিন এবং Vapor Chamber দেওয়া হয়েছে।

Infinix Note 12 VIP স্মার্টফোনটিতে একটি 16-MP ফ্রন্ট ক্যামেরা এবং 108-MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, এর সাথে একটি 13-MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও AI লেন্স রয়েছে৷ এই ফোনে রয়েছে কোয়াড এলইডি ফ্ল্যাশ।

Infinix Note 12 (G96) এর স্পেসিফিকেশন এবং ফিচার

Infinix Note 12 (G96) স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলি আসল Infinix Note 12-এর মতো যা MediaTek-এর Helio G88 SoC-এর সাথে আসে। এই Infinix স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 60Hz। এই ফোনটি 33W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারির সাথে পেশ করা হয়েছে। এই ফোনে হিট নিয়ন্ত্রণের জন্য গ্রাফিনের 10টি লেয়ার দেওয়া হয়েছে। কিন্তু এই ফোনে Vapor chamber দেওয়া হয় নি।

Infinix Note 12 (G96) স্মার্টফোনটিতে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে প্রাইমারি ক্যামেরা সহ একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে।

Infinix Note 12 VIP এবং Note 12 (G96) এর দাম

Infinix Note 12 VIP স্মার্টফোনটি $300 (প্রায় 23,000 টাকা) দামে পেশ করা হয়েছে। Infinix-এর এই স্মার্টফোনটি ধূসর এবং কালো রঙে পেশ করা হয়েছে। অন্যদিকে Infinix Note 12 (G96) স্মার্টফোনটি $ 200 (প্রায় 15,500 টাকা) দামে পেশ করা হয়েছে। Infinix-এর এই স্মার্টফোনটি নীল, সাদা এবং কালো রঙে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here