2025 সালের নভেম্বর মাসে চীনে Honor 600 Lite 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার শীঘ্রই কোম্পানি তাদের নেক্সট জেনারেশন Honor 600 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান রিটেইলার সাইটে এই সিরিজের আপকামিং Honor 600 Lite ফোনটি লিস্টেড হয়েছে। লঞ্চের আগেই লিস্টিঙের মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফকেশন প্রকাশ্যে এসেছে। Honor 600 Lite ফোনটি 8GB RAM এবং 108MP ক্যামেরা সহ 5G স্মার্টফোন হতে চলেছে।
লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Honor 600 Lite ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.0গীগাহার্টস থেকে 2.4গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7100 Elite প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড লেটেস্ট MagicOS 10 সহ লঞ্চ করা হতে পারে।
Honor 600 Lite ফোনটি 2600 × 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে। লিস্টিং অনুযায়ী AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন হাই রিফ্রেশ রেট সহ 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডিসপ্লের ওপর গ্লাস লেয়ার দেওয়া হতে পারে।”
ফটোগ্রাফির জন্য Honor 600 Lite 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Honor 600 Lite 5G ফোনটি 6,250mAh ব্যাটারি সহ গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে লিস্টিং অনুযায়ী এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত ফোনের রিভার্স চার্জিং টেকনোলোজি সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।
লিস্টিং অনুযায়ী Honor 600 Lite 5G ফোনটি মেটাল ইউনিবডি ডিজাইন সহ পেশ করা হবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP66 রেটিং দেওয়া হবে। লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি Velvet Black এবং Desert Gold কালার অপশনে সেল করা হবে। একইসঙ্গে ফোনটি 399 SGD অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 28 হাজার টাকা দামে লঞ্চ করা হবে বলে জানা গেছে।
