27 অক্টোবর চীনের বাজারে লঞ্চ হতে চলেছে Redmi K100 স্মার্টফোন, থাকতে পারে 10,000mAh ব্যাটারি এবং 185Hz ডিসপ্লে

আগামী 27 অক্টোবর Redmi তাদের K-সিরিজের নতুন Redmi K100 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই কোম্পানির পক্ষ ফোনের নতুন Firefly Green কালার অপশন দেখানো হয়েছে। যারা গেমিং এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন পছন্দ করেন এমন ইউজারদের জন্য ফোনটি দারুন বিকল্প হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনে Snapdragon 8 Elite प्रोसेसर এবং D2 ডিসপ্লে সম্পর্কে নিশ্চিত জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi K100 স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Redmi K100 ফোনের ডিজাইন

Redmi K100 ফোনটি নতুন Firefly Green কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনে ফ্ল্যাট স্ক্রিন এবং মাঝখানে পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে হরাইজন্টাল ডিজাইন সহ ক্যামেরা মডিউল রয়েছে। এতে মেটাল ফ্রেম থাকবে, ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম ডিজাইন পাওয়া যাবে। ক্যামেরা মডিউলের পাশে Bose টিউন্ড লোগো দেখা গেছে।

কনফার্ম হল প্রসেসর ডিটেইলস

Redmi এর পক্ষ থেকে জানানো হয়েছে Redmi K100 ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হবে। একইসঙ্গে ফোনটিতে ডেডিকেটেড D2 ডিসপ্লে চিপ থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ডুয়েল-চিপ সেট‌আপ গেমিঙের সময় হার্ডওয়্যার লেভেলে ইমেজ আপস্কেলিং এবং ফ্রেম ইন্টারপোলেশন সাপোর্ট করবে। এই টেকনোলজির মাধ্যমে সাপোর্টেড গেমে গ্ৰাফিক্সের কোয়ালিটি এবং গেমপ্লের ক্ষেত্রে স্মুথনেস বেড়ে যাবে।

Redmi K100 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী Redmi K100 ফোনটিতে 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 185Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনে Super Pixel টেকনোলজি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই টেকনোলজি কম পাওয়ার কনজাম্পশন করে 2K স্ক্রিনের মতো কোয়ালিটি দিতে পারে বলে জানা গেছে। তবে এই ডিসপ্লের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি।

Redmi K100 ফোনটিতে 10,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে Redmi K-series এ এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 100W ওয়্যারড চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে জানা গেছে। এছাড়া এতে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

ফটোগ্রাফির জন্য Redmi K100 ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনে পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকতে পারে। একইভাবে ফোনটিতে স্টিরিও স্পিকার, আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68 রেটিং যোগ করা হতে পারে।

জানিয়ে রাখি আগামী 27 অক্টোবর চীনের বাজারে আপকামিং Redmi K100 ফোনটি লঞ্চ করা হবে। এই দিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here