28 অক্টোবর লঞ্চ হতে চলেছে iQOO Neo 12 স্মার্টফোন, 9000mAh ব্যাটারি এবং 185Hz ডিসপ্লে সহ হবে লঞ্চ

iQOO তাদের Neo সিরিজের নতুন iQOO Neo 12 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। আগামী 28 অক্টোবর চীনের বাজারে ফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেটের পাশাপাশি নতুন কালার অপশন সম্পর্কেও জানানো হয়েছে। এই ফোনটি গেমিং পারফরমেন্স, ডিসপ্লে এবং ব্যাটারি সহ পেশ করা হবে। আপকামিং ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, ডেডিকেটেড Q3 গেমিং চিপ এবং 9,000mAh ব্যাটারি থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo 12 ফোনের প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

iQOO Neo 12 ফোনের লঞ্চ ডেট এবং ডিজাইন

আগামী 28 অক্টোবর চীনের বাজারে iQOO Neo 12 ফোনটি সন্ধ্যা 7 টা সময়ে লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়েছে লঞ্চের ঠিক পরেই ফোনটির সেল শুরু হবে। ফোনটি Zhengfeng নামের নতুন কালার অপশনে পেশ করা হতে পারে। এতে এমন টেক্সচার ফিনিশ দেওয়া হবে, যা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে লাইটের গ্লোয়িং এফেক্ট দেখা যাবে। কোম্পানির এই ফোনটি China Academy of Art এর সঙ্গে পার্টনারশিপে নতুন কালার অপশনে লঞ্চ করা হবে।

আপকামিং iQOO Neo 12 ফোনটির ব্যাক প্যানেলে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হবে। অন্যদিকে ফোনটিতে মেটাল ফ্রেম ডিজাইনের দৌলতে প্রিমিয়াম লুক পাওয়া যাবে।

iQOO Neo 12 ফোনের স্পেসিফিকেশন

iQOO Neo 12 ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে। একইসঙ্গে ফোনটিতে কোম্পানির ডেডিকেটেড Q3 গেমিং চিপ এবং আপডেটেড Monster Super Core Engine থাকবে। ফোনে Ice Dome কুলিং সিস্টেম দেওয়া হবে। এতে অ্যাক্টিভ কুলিং ফ্যান দেওয়া হতে পারে, ফলে গেমিং এবং হেভি প্রসেসিং চলাকালীন অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ফোনটিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি সাপোর্টেড গেম 2K রেজোলিউশন এবং 185fps ফ্রেম রেটে চালাতে পারবে। এর পাশাপাশি এই ফোনে এক সঙ্গে সুপার-রেজোলিউশন এবং ফ্রেম ইন্টারপোলেশন টেকনোলজি ব্যাবহার করা হবে।এই ফোনে 50টির চেয়েও বেশি নেটিভ 185fps গেম সাপোর্ট পাওয়ার কথা বলা হয়েছে। এতে ফুল-সীন রে ট্রেসিং এবং Q-Flex কন্ট্রোল পাওয়া যাবে।

iQOO Neo 12 ফোনটিতে 2K রেজোলিউশন সাপোর্টেড 185Hz ডিসপ্লে দেওয়া হবে। এতে pTSF লাইট অ্যামিটিং টেকনোলজি ব্যাবহার করা হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটির ফুল স্ক্রিন 2,200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে।

ফোনটিতে XDR ডায়নেমিক রেঞ্জ এনহ্যান্সমেন্ট, সার্কুলার পোলারাইজড টেকনোলজি এবং 1-নিট স্লিপ ডিসপ্লের মতো ফিচার থাকবে। আপকামিং ফোনটিতে iQOO 16 ফোনের মতো টাচ চিপ দেওয়া হবে। এই স্ক্রিন 5,000Hz পর্যন্ত ইন্সট্যান্ট টাচ স্যাম্পলিং রেট এবং 500Hz পর্যন্ত মাল্টি-টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। ফলে গেমিং চলাকালীন স্মুথ টাচ রেসপন্স পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 12 ফোনটিতে 9,000mAh এর Blue Ocean ব্যাটারি দেওয়া হবে। এটি সিঙ্গেল-সেল ডিজাইন এবং ফিফ্থ জেনারেশন সিলিকন-অ্যানোড টেকনোলজিতে তৈরি হবে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারির এনার্জি ডেনসিটি 916Wh/L। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here