Home খবর Redmi Turbo 6 Max ফোনে থাকতে পারে 11000mAh ব্যাটারি এবং 2K 185Hz OLED ডিসপ্লে, লিক হল স্পেসিফিকেশন

Redmi Turbo 6 Max ফোনে থাকতে পারে 11000mAh ব্যাটারি এবং 2K 185Hz OLED ডিসপ্লে, লিক হল স্পেসিফিকেশন

https://static.hub.91mobiles.com/multisite/wp-content/uploads/sites/4/2026/11/redmi-turbo-5-max-5g-2.jpg

Xiaomi এর সাব-ব্রান্ড রেডমি সংক্রান্ত নতুন লিক প্রকাশ্যে এসেছে। এই লিকের মাধ্যমে আপকামিং Redmi Turbo 6 Max স্মার্টফোনের স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিপস্টার Gadgetsdata এর মাধ্যমে এই ফোনের ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসর এবং ক্যামেরা সম্পর্কে তথ্য জানানো হয়েছে। লিক অনুযায়ী কয়েকদিনের মধ্যেই আপকামিং ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হবে। আপাতত এই ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি।

Redmi Turbo 6 Max ফোনের স্পেসিফিকেশন (লিক)

লিংকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi Turbo 6 Max স্মার্টফোনে ডায়মেনসিটি 9000 সিরিজের প্রসেসর দেওয়া হতে পারে। এটি MediaTek Dimensity 9500 বা MediaTek Dimensity 9600M প্রসেসর হতে পারে। মনে করিয়ে দিই 2026 সালের জানুয়ারি মাসে বিশ্বের প্রথম Dimensity 9500s প্রসেসর সহ Redmi Turbo 5 Max স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। আপকামিং Turbo 6 Max ফোনটি আগের ফোনের সাক্সেসার হতে পারে।


লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Turbo 6 Max ফোনে 11000mAh বা এর চেয়েও বেশি ব্যাটারি দেওয়া হতে পারে। বর্তমানে কোম্পানিগুলি বাজারের ট্রেন্ড ফলো করে 7000mAh থেকে 9000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করছে। Redmi তাদের Turbo 6 Max ফোনের মধ্যে দিয়ে ইন্ডাস্ট্রির ট্রেন্ডের পরিধি বিস্তার করতে চেষ্টা করছে। অন্যদিকে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

লিক অনুযায়ী Redmi Turbo 6 Max 5G ফোনটিতে 7 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হতে পার। এই ফ্ল্যাট সার্ফেস সহ LTPS OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 2K রেজোলিউশন এবং 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এটি আল্ট্রা স্লিম ভেজাল সহ ডিসপ্লে হতে পারে। এছাড়া ফোনটিতে মেটাল ফ্রেম ব্যাবহার করা হতে পারে এবং জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং থাকতে পারে।

Redmi Turbo 6 Max 5G ফোনে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সাপোর্টেড 50MP OIS ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। লিকের মাধ্যমে পাওয়া স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে রেডমি দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, ফাস্ট চার্জিং এবং বড় ডিসপ্লে সহ এই সেগমেন্টে তাদের পরিধি বিস্তার করতে চলেছে। যারা 3nm প্রসেসর সহ 185Hz রিফ্রেশ রেট সহ সিমলেস গেমিং এক্সপেরিয়েন্সের জন্য স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের কাছে বড় ডিসপ্লে সহ Redmi Turbo 6 Max 5G ফোনটি সুন্দর অপশন হতে পারে।

জানিয়ে রাখি রেডমি ভারতে তাদের Redmi Turbo 5 ফোনটি লঞ্চ করেছিল, তবে Redmi Turbo 5 Pro স্মার্টফোনটি পেশ করা হয়নি। তাই Redmi Turbo 6 Max ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে যারা বড় ব্যাটারি + হাই রিফ্রেশ রেট সহ প্রিমিয়াম স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য ভারতের বাজারে উপস্থিত OPPO F35 Pro, OnePlus Nord CE6, vivo T5 Pro এবং realme P4 Power সহ Tecno Pova Curve 2 কোনগুলি ভালো অপশন হতে পারে।