11000mAh ব্যাটারি সহ আসতে চলেছে Honor X80 Pro Max, 22 জুন চীনে লঞ্চ হবে এই স্মার্টফোন

Honor তাদের আপকামিং Honor X80 Pro Max স্মার্টফোনের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি কনফার্ম জানানো হয়েছে। এই স্মার্টফোনটি চীনের বাজারে X80 সিরিজের অধীনে পেশ করা হবে এবং আসন্ন ফোনটি এখনও পর্যন্ত Honor ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। অন্যদিকে লঞ্চের আগেই ফোনটি অনলাইন রিটেইল প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X80 Pro Max স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Honor X80 Pro Max ফোনের লঞ্চ ডেট এবং স্টোরেজ

আগামী 22 জুন সন্ধ্যা 7টা সময়ে চীনের বাজারে Honor X80 Pro Max স্মার্টফোনটি লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটি 8GB + 128GB, 8GB + 256GB, 8GB + 512GB এবং 12GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। অন্যদিকে ফোনটি Lightning Red, Black Armour, Moon Shadow White এবং Vitality Orange কালার অপশনে পেশ করা হবে।

Honor X80 Pro Max ফোনের স্পেসিফিকেশন

Honor X80 Pro Max স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল 11,000mAh ব্যাটারি। কোম্পানির আপকামিং ফোনে তাদের যেকোনো ফোনের চেয়ে বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এত বড় ব্যাটারি চার্জ করার জন্য ফোনে 90W wired fast charging সাপোর্ট করবে। এটি ফাস্ট চার্জ করা যাবে। একইসঙ্গে ফোনে 27W wired reverse charging ফিচার দেওয়া হবে। এর সাহায্যে অন্যান্য ফোন এবং অ্যাক্সেসরিস চার্জ করা যাবে।

Honor X80 Pro Max স্মার্টফোনে 2788 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-inch OLED ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই ডিসপ্লেতে 120Hz refresh rate এবং 3840Hz PWM dimming সাপোর্ট করবে, ফলে দীর্ঘমেয়াদী ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে এবং অসাধারণ ডিসপ্লে উপভোগ করা যাবে।

প্রসেসিঙের জন্য Honor X80 Pro Max ফোনে Qualcomm এর নতুন Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়া কোম্পানি তাদের ফোনের জন্য মজবুতির দিকে বেশি জোড় দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে অ্যাডভান্স ড্রপ প্রোটেকশন দেওয়া হবে। কোম্পানির অ্যাক্সিডেন্টাল ড্যামেজ কভারেজ পিরিয়ড চলাকালীন এলিজিবল ইউজাররা কমপ্লিমেন্টরি স্ক্রিন রিপ্লেসমেন্ট প্রোগ্রাম উপভোগ করতে পারবেন।

যেসব চীনের ইউজাররা 11,000mAh ব্যাটারি এবং দীর্ঘমেয়াদী ব্যাকআপ সহ ফোনটি কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের কাছে Honor X80 Pro Max ফোনটি একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। লঞ্চের দিন অর্থাৎ আগামী 22 জুন আমরা এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here