Home খবর একাদশ শ্রেণীর এক ছাত্র তৈরি করেছে ঘুম ভাঙ্গানোর চশমা, গাড়ি চালানোর সময়ে আটকাবে ড্রাইভার‌দের ঘুম

একাদশ শ্রেণীর এক ছাত্র তৈরি করেছে ঘুম ভাঙ্গানোর চশমা, গাড়ি চালানোর সময়ে আটকাবে ড্রাইভার‌দের ঘুম

‘চাহিদাই আবিস্কারের মূল কারন’ এই উক্তিটি নিশ্চ‌ই আপনারা শুনেছেন। গুজরাটের 11 শ্রেণীর এক ছাত্র এই উক্তিটিকে বাস্তবে রূপান্তরিত করেছে। দীর্ঘ সময় ধরে অথবা রাতে গাড়ি চালানোর সময়ে বহু সময়‌ই দেখা যায় গাড়ি চালকদের ঘুম পেয়ে যায়, আর এই ঘুম‌ই বড়ো দুর্ঘটনার কারন হয়ে দাড়ায়। এই সমস‍্যাটিকে বুঝে নবাব সুফিয়ান শেখ নামের এই কিশোর এমন একটি চশমা বানিয়েছে, যেটি পড়ে গাড়ি চালালে ড্রাইভার‌রা ঘুমাতে পারবে না।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী গুজরাটের সুরাটের বাসিন্দা নবাব সুফিয়ান শেখ নামের এই ছেলেটি 11 শ্রেণীর ছাত্র। এই ছেলেটি এমন চশমা তৈরি করেছে, যেটি পড়ে কেউ গাড়ি চালালে তার ঘুম পাবে না। ঘুম পেলে চোখ বন্ধ হয়ে গেলে এই চশমাটি ড্রাইভারকে এলার্ট করে জাগিয়ে দেবে। মজার ব‍্যাপার হলো সুফিয়ান এই চশমাটি নিজের কোনো আবেগের জন্য তৈরি করেনি, বরং চারিদিকে‌র সমস্যা বুঝতে পেরে তার সমাধান করার জন্য‌ই নির্মাণ করেছে।

এই পদ্ধতিতে কাজ করবে চশমাটি

নবাব সুফিয়ান শেখ দাবি করে বলেছে যে এই চশমাটি পড়লে ইঈজারের ঘুম পাবে না। এই চশমাটির বাঁদিকে ইলেকট্রনিক ডিভাইস এবং ডানদিকে এই ডিভাইস গুলির জন্য ব‍্যাটারি দেওয়া হয়েছে। এই চশমাটি পড়ে থাকা অবস্থায় কেউ গাড়ি চালালে তার যদি ঘুম পেয়ে যায়, তখন‌ই চশমাটিতে এলার্ম বাজতে থাকবে। চশমাটি‌র এলার্মের সাউন্ড ড্রাইভার সহ আশেপাশের লোকেরাও শুনতে পাবে এবং তারা‌ও সচেতন হয়ে যাবে।

মাত্র 900 টাকায় তৈরি হয়েছে এই চশমাটি

সুফিয়ান জানিয়েছে যে এই চশমাটি তৈরি করতে প্রায় তিনমাসের সময় সহ শুধুমাত্র 900 টাকা খরচ হয়েছে। কিন্তু এখনো এই চশমাটির সম্পূর্ণ ভাবে তৈরি হ‌ওয়া বাকি, এবং সম্পূর্ণ তৈরি হ‌ওয়ার পরে চশমাটি‌কে পরীক্ষা করা হবে। চশমাটির টেস্টিং সম্পূর্ণ হলে‌ই এটিকে বাজারে পেশ করা হবে। জানিয়ে দিই যে সুফিয়ানের তিন জন পরিচিত গাড়ি চালানোর ঘুমানোর ফলে, তাদের এক্সিডেন্ট হয়। এই ঘটনার থেকেই প্রেরিত হয়ে সুফিয়ান এই চশমাটিকে তৈরি করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন