Apple এর আল্ট্রা-স্লিম এয়ার সিরিজের আপকামিং ভার্সন অর্থাৎ iPhone Air 2 ফোনের সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টার Digital Chat Station চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে আসন্ন ফোনের তথ্য শেয়ার করেছে। ফোনটিতে 48MP ডুয়েল রেয়ার ক্যামেরা, বড় ব্যাটারি এবং নতুন A20 সিরিজের প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটিতে 120Hz LTPO OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iPhone Air 2 ফোনের লিক ফিচার ডিটেইলস সম্পর্কে।
iPhone Air 2 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে আপকামিং iPhone Air 2 ফোনটিতে 6.55-ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে LTPO টেকনোলজি দিয়ে তৈরি ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। জানিয়ে রাখি iPhone Air ফোনে 6.5-ইঞ্চির 120Hz ProMotion ডিসপ্লে থাকতে পারে।
আপকামিং ফোনের ক্যামেরা সেকশনের দিক দিয়ে বড় আপগ্রেড দেওয়া হতে পারে। বাজারে উপস্থিত iPhone Air ফোনটিতে 48MP সিঙ্গেল Fusion রেয়ার ক্যামেরা রয়েছে। তবে এই ফোনের আপগ্রেড ভার্সনে 48MP প্রাইমারি ক্যামেরা এবং 48MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। ইউজাররা ল্যান্ডস্কেপ এবং গ্রুপ ফটো তোলার সময়ে ভালো এক্সপেরিয়েন্স পাবেন।
পাওয়ার দিক দিয়ে iPhone Air 2 ফোনটিতে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে প্রায় 3,500mAh বা এর চেয়ে বড় ব্যাটারি দেওয়া হতে পারে। iPhone Air ফোনটিতে 3,149mAh ব্যাটারি থাকবে। নতুন জেনারেশনে ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানোর ফলে ইউজাররা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন।
প্রসেসিঙের জন্য iPhone Air 2 ফোনটিতে Apple A20 সিরিজের চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। এই 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি প্রসেসর হতে পারে। ফোনে N2 ওয়্যারলেস চিপ এবং C2 মডেম থাকবে বলে জানানো হয়েছে।
কোম্পানির আপকামিং জেনারেশনের ক্ষেত্রেও স্লিম প্রোফাইল ব্যাবহার করা হতে পারে। লিক অনুযায়ী iPhone Air 2 ফোনটির থিকনেস 5.2mm এর কাছাকাছি হতে পারে। অন্যদিকে iPhone Air ফোনটির থিকনেস 5.64mm হবে। অর্থাৎ নতুন মডেল আগের চেয়ে আরও বেশি স্লিম রাখা হতে পারে।
কবে লঞ্চ হতে পারে iPhone Air 2?
রিপোর্ট অনুযায়ী 2027 সালে Apple iPhone Air 2 ফোনটি লঞ্চ করা হতে পারে। এই সিরিজে স্ট্যান্ডার্ড iPhone 18 এবং iPhone 18e ফোনগুলি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের স্পেসিফিকেশন বা লঞ্চ সম্পর্কে জানানো হয়নি।
ভারতের বাজারে iPhone Air ফোনটি 1,19,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কারণ আজকের দিনে দাঁড়িয়ে ক্রমাগত স্মার্টফোনের দাম বেড়ে চলেছে, তাই আপকামিং iPhone Air 2 ফোনটি অনেকটাই বেশি দামে পেশ করা হতে পারে।










