Home খবর 12 অক্টোবর ভারতে লঞ্চ হবে দারুণ ডিজাইনের OPPO Find N3 Flip, জেনে নিন ডিটেইলস

12 অক্টোবর ভারতে লঞ্চ হবে দারুণ ডিজাইনের OPPO Find N3 Flip, জেনে নিন ডিটেইলস

গত আগস্ট মাসে ওপ্পো তাদের OPPO Find N3 Flip ফোন লঞ্চ করেছিল। তখন ফোনটি চীনে পেশ করা হয়েছিল এবং এবার ফোনটি ভারতে আসতে চলেছে। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী 12 অক্টোবর ভারতে এই ফোনটি লঞ্চ করা হবে। নিচে এই ফোনের লুক, ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Redmi স্মার্টফোন কেনা এখন আরও সহজ, এখন সব বাজেটের ফোনের জন্য পাওয়া যাবে ফ্রি লোণ এবং নো কস্ট ইএমআই

ভারতে আসছে OPPO Find N3 Flip

12 অক্টোবর ভারতে OPPO Find N3 Flip ফোনটি কঞ্চ করা হবে। আগামী 12 তারিখ সন্ধ্যা 7তার সময় এই ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হবে এবং কোম্পানি এই ইভেন্ট লাইভ ব্রডকাস্ট করবে। কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইট ও তাদের ইউটিউব চ্যানেলে OPPO Find N3 Flip ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে।

OPPO Find N3 Flip এর ডিজাইন

ফোনটির বাইরের স্ক্রিন যেটিকে সেকেন্ডারি ডিসপ্লে বা Cover Display বলা হয় সেটি আয়তাকার শেপের। ফোল্ড ডিভাইসের অর্ধেক অংশ কভার করে যা ভার্টিক্যালি লম্বা এবং হরাইজন্টালি ছোট। এই কভার ডিসপ্লের পাশে তিনটি সেন্সর সহ ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ অবস্থিত। আরও পড়ুন: কোন ফিল্ম চলছে থিয়েটারে? দেখে নিন সম্পূর্ণ তালিকা (October 2023)

OPPO Find N3 Flip ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ রাউন্ড শেপের এবং এতে Hasselblad এর ব্র্যান্ডিং রয়েছে। ফোনটির ব্যাক প্যানেল 3ডি কার্ভড ডিজাইনের। ফোনের ডানদিকের ফ্রেমে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং লেফ্ট ফ্রেমে শর্টকাট বাটন রয়েছে। নিচের ফ্রেমে ইউএসবি পোর্ট, স্পিকার এবং সিম ট্রে দেওয়া হয়েছে। এই ফোনটি Moonlight Muse, Mist Rose এবং Mirror Night কালারে পেশ করা হয়েছে।

OPPO Find N3 Flip এর স্পেসিফিকেশন

স্ক্রিন: OPPO Find N3 Flip ফোনটিতে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.80 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 3.36 ইঞ্চির এমোলেড কভার ডিসপ্লে রয়েছে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী-জি715 জিপিইউ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ওআইএস ফিচারযুক্ত 50 মেগাপিক্সেলের সোনী আইএমএক্স890 সেন্সর, 32 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে এতে সেলফির জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find N3 Flip ফোনে 4,300 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

অন্যান্য: এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। 5জি এবং 4জির পাশাপাশি এই ফোনে এনএফসি ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন