Redmi স্মার্টফোন কেনা এখন আরও সহজ, এখন সব বাজেটের ফোনের জন্য পাওয়া যাবে ফ্রি লোণ এবং নো কস্ট ইএমআই

দীর্ঘ সময় প্রজন Xiaomi ভারতের বাজারে রাজত্ব করেছে। লো বাজেট সেগমেন্টে একচেটিয়া বাজার দখল করে রেখে কোম্পানি কয়েক বছর নাম্বার ওয়ান পজিশনে স্থির হয়ে বসেছিল। মনু জৈন কোম্পানি ছাড়ার পর তাদের পরিস্থিতি কিছুটা টালমাটাল হলেও এবার কোম্পানি Xiaomi Easy Finance অর্থাৎ XEF সার্ভিস নিয়ে এসেছে জার মাধ্যমে গ্রাহকদের বিনামূল্যে Digital Loan দেওয়া হচ্ছে। আরও পড়ুন: কোন ফিল্ম চলছে থিয়েটারে? দেখে নিন সম্পূর্ণ তালিকা (October 2023)

Xiaomi Easy Finance কি?

Xiaomi Easy Finance অর্থাৎ XEF হল শাওমি ইন্ডিয়ার পেশ করা ডিজিটাল পেমেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় গ্রাহকদের কোনো পেপার ওয়ার্ক ছাড়াই লোণ দেওয়া হবে এবং নতুন Xiaomi Redmi smartphones কেনার জন্য এটি ব্যাবহার করা যাবে। এর জন্য Xiaomi India এর পক্ষ থেকে Axio এবং Trustonic এর সঙ্গে পার্টনারশিপ করা হয়েছে। এই স্কিমে কোম্পানি 15,000 টাকা পর্যন্ত মোবাইল ফোনও ইএমআই এর মাধ্যমে বেচা হবে।

Xiaomi Easy Finance এর বেনিফিট কি?

সাধারণত দামী ফোনের জন্য ইএমআই পাওয়া গেলেও কম দামের ফোনের জন্য এই সুবিধা পাওয়া যায় না। যেসব মানুষ এই রেঞ্জের ফোন কিনতে চান অথচ একবারে সম্পূর্ণ টাকা পে করে ফোন কিনতে অক্ষম তাদের জন্য শাওমি ইজি ফাউনান্স স্কিম বেশ সাহায্য করতে পারে। আরও পড়ুন: মাত্র 14999 টাকা দামে লঞ্চ হল Thomson ওয়ার্ল্ড কাপ এডিশন Smart TV এবং 8399 টাকা দামের ওয়াশিং মেশিন, জেনে নিন বিস্তারিত

ধরে নেওয়া যাক কেউ ₹15,499 দামের Redmi 12 5G ফোনটি কিনতে চান। এক সঙ্গে এতগুলো টাকা খরচ করতে যাদের সমস্যা হবে তাদের জন্য Xiaomi Easy Finance যথেষ্ট সুবিধার অপশন নিয়ে এসেছে। XEF ডিজিটাল লোণ প্রোগ্রামে কোম্পানি গ্রাহকদের নতুন শাওমি ফোন কেনার জন্য আর্থিক সাহায্য করবে। এর জন্য নিজের গাঁটের টাকা খরচও করতে হচ্ছে না।

কিভাবে কাজ করে Xiaomi Easy Finance?

এই স্কিমে কোম্পানি পছন্দের ফোনের দাম গ্রাহকদের নামে ইস্যু করে দেবে এবং তাদের ডিজিটাল লোণ দেওয়া হবে। লোনের টাকা কয়েকটি সহজ কিস্তির মাধ্যমে শোধ করে দিতে হবে। no-cost EMI এর মতো এখানে 3 মাস, 6 মাস বা 9 মাস সিলেক্ট করা যাবে। সবচেয়ে বড় কথা পনের হাজার টাকার লোন নিলে গ্রাহকদের পনের হাজার টাকাই মেটাতে হবে, এক টাকাও বেশি দিতে হবে না। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy A15, স্পেসিফিকেশন সহ গীকবেঞ্চে তালিকাভুক্ত এই ফোন

কোথায় পাওয়া যাবে Xiaomi Easy Finance স্কিমের সুবিধা?

Mi Homes, Mi Studios, Mi Stores বা Mi Preferred Partners সহ যে কোনো রিটেইল স্টোরের পাশাপাশি শাওমি আউটলেটের মাধ্যমেও Xiaomi Easy Finance (XEF scheme) সার্ভিস পাওয়া যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

শাওমির দেওয়া এই ফ্রি ডিজিটাল লোনের জন্য গ্রাহকদের KYC করতে হবে। এই প্রক্রিয়ার জন্য আধার কার্ড, ফোন নাম্বার এবং প্যান কার্ড দিতে হবে। XEF scheme এর লোন অ্যাপ্লিকেশন মোবাইলের মাধ্যমেই করা যাবে এবং খুব অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়ে যাবে। আরও পড়ুন: Samsung Galaxy S24 সিরিজে থাকতে পারে নতুন টাইটেনিয়াম ডিজাইন, জেনে নিন বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here