লঞ্চ হল ফোল্ডেবল স্মার্টফোন OPPO Find N3 Flip, স্টাইলিশ লুকের সঙ্গে রয়েছে শক্তিশালী স্পেসিফিকেশন

কিছু দিন আগে থেকেই ভারতের বাজারে Samsung Galaxy Z Flip 5 ফোনটির সেল শুরু হয়েছে। ফোল্ডেবল ফোনের ক্রমবর্ধমান ক্রেজ দেখে এবার টেক ব্র্যান্ড ওপ্পো তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন OPPO Find N3 Flip লঞ্চ করেছে। এই ফোনটি গতকাল চীনে পেশ করা হয়েছে এবং আগামী দিনে এই ফোনটি ভারতেও সেল করা হবে বলে জানা গেছে। এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: Airtel Vs Jio Vs BSNL: জেনে নিন 30 দিন ভ্যালিডিটির প্ল্যানের মধ্যে কোনটি বেস্ট

OPPO Find N3 Flip এর দাম

ফোল্ডেবল OPPO Find N3 Flip ফোনটি চীনে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 12GB RAM ও 128GB স্টোরেজ রয়েছে এবং এর দাম রাখা হয়েছে CNY 6799 অর্থাৎ প্রায় 77,200 টাকা। একইভাবে OPPO Find N3 Flip 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে CNY 7599। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 86,200 টাকার কাছাকাছি।

OPPO Find N3 Flip এর ডিজাইন

ফোনটির বাইরের স্ক্রিন যেটিকে সেকেন্ডারি ডিসপ্লে বা Cover Display বলা হয় সেটি আয়তাকার শেপের। ফোল্ড ডিভাইসের অর্ধেক অংশ কভার করে যা ভার্টিক্যালি লম্বা এবং হরাইজন্টালি ছোট। এই কভার ডিসপ্লের পাশে তিনটি সেন্সর সহ ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ অবস্থিত। আরও পড়ুন: আজ থেকে শুরু realme 11x 5G ফোনের সেল, পাওয়া যাচ্ছে দারুণ ডিসকাউন্ট এবং অফার, জেনে নিন ডিটেইলস

OPPO Find N3 Flip ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ রাউন্ড শেপের এবং এতে Hasselblad এর ব্র্যান্ডিং রয়েছে। ফোনটির ব্যাক প্যানেল 3ডি কার্ভড ডিজাইনের। ফোনের ডানদিকের ফ্রেমে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং লেফ্ট ফ্রেমে শর্টকাট বাটন রয়েছে। নিচের ফ্রেমে ইউএসবি পোর্ট, স্পিকার এবং সিম ট্রে দেওয়া হয়েছে। এই ফোনটি Moonlight Muse, Mist Rose এবং Mirror Night কালারে পেশ করা হয়েছে।

OPPO Find N3 Flip এর স্পেসিফিকেশন

  • 6.80″ FHD+ AMOLED Display
  • 3.6″ AMOLED cover Display
  • MediaTek Dimensity 9200
  • 50MP+32MP+8MP Back Camera
  • 32MP Front Camera
  • 44W 4,300mAh battery

স্ক্রিন: OPPO Find N3 Flip ফোনটিতে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.80 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 3.36 ইঞ্চির এমোলেড কভার ডিসপ্লে রয়েছে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী-জি715 জিপিইউ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ওআইএস ফিচারযুক্ত 50 মেগাপিক্সেলের সোনী আইএমএক্স890 সেন্সর, 32 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে এতে সেলফির জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find N3 Flip ফোনে 4,300 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

অন্যান্য: এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। 5জি এবং 4জির পাশাপাশি এই ফোনে এনএফসি ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here