125W সুপার ফাস্ট চার্জিং এবং 12GB RAM সহ iQOO 9T 5G সম্পর্কে একটি বড় খবর প্রকাশ্যে, জেনে নিন ডিটেইল

গত সপ্তাহে, বিখ্যাত চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি iQOO জানিয়েছিল যে শীঘ্রই তারা ভারতে তাদের নতুন ফোন iQOO 9T 5G লঞ্চ করতে চলেছে। এবার কোম্পানি এই ফোন সম্পর্কে আরও একটি টুইট করেছে। এই টুইটে শুধু ফোনের ডিজাইনই নয়, ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশনও জানিয়েছে কোম্পানি। কোম্পানি এই ফোনটি Qualcomm এর Snapdragon 8+ Gen 1 চিপসেটে পেশ করতে চলেছে। আপনি যদি এই ফোনটির ডিজাইন এর দিকে তাকান, তাহলে ব্যাক প্যানেলে আপনি একটি BMW থিমযুক্ত স্ট্রিপ ডিজাইন দেখতে পাবেন। এর পাশাপাশি, কোম্পানি সম্প্রতি এই ফোনের কালো রঙের ভেরিয়েন্ট মডেলটিও শেয়ার করেছে। পোস্টারে আরও জানানো হয়েছে যে এই ফোনটি Amazon স্পেশাল হবে। তাই এই পরিস্থিতিতে, আমরা আশা করতে পারি যে কোম্পানির এই ফোনটি Amazon Prime Day সেলের সময় লঞ্চ হতে পারে।

iQOO 9T 5G এর ডিজাইন

iQOO 9T এর ডিজাইনের কথা বললে, এটি একটি ধাতব ফ্রেমে নির্মিত এবং এই ফোনটি সাদা এবং কালো রঙের কালার অপশনে পাওয়া যাবে। দুটি ফোনই ডুয়াল টোন ডিজাইনে তৈরি। সাদা রঙের ফোনটি একটি BMW থিমযুক্ত স্ট্রাইপ সহ আসবে যা তিনটি রঙে থাকবে। তবে সাদা এবং কালো উভয় মডেলের উপরেই ক্যামেরাটি আপনি কালো রঙের ব্র‍্যাকেট এই পাবেন, যা উপরের পুরো প্যানেলটিকে কভার করবে। যদিও এই ফোনের কালো মডেলের ব্যাক প্যানেল প্লেইন, তাতে কোনও স্ট্রাইপ নেই। নীচে, আপনি USB-C পোর্ট সহ লাউডস্পিকার গ্রিল দেখতে পাবেন। যদিও এতে সামনের দিক থেকে স্ক্রিনটি দেখা যায় নি, তবে এখনও পর্যন্ত সামনে আসা লিক রিপোর্ট অনুযায়ী, এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাবে।

iQOO 9T 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে – 6.78-ইঞ্চি, FHD+ AMOLED 120Hz রিফ্রেশরেট
  • প্রসেসর – Qualcomm Snapdragon 8+ Gen1
  • RAM – 12GB LPDDR5 RAM
  • মেমরি – 256GB UFS 3.1
  • প্রধান ক্যামেরা – 50MP + 12MP + 2MP
  • সেলফি ক্যামেরা – 16MP
  • ব্যাটারি – 4700mAh, 125W ফাস্ট চার্জিং

এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, আপনি এই ফোনে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.78-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে দেখতে পাবেন। পারফরম্যান্সের জন্য, কোম্পানি এই ফোনটি Qualcomm Snapdragon 8+ Gen1 প্রসেসর সহ পেশ করতে চলেছে। আপনারা এই ফোনে LPDDR5 RAM দেখতে পাবেন। এই ফোনটিতে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি এই ফোনে UFS 3.1 স্টোরেজ ব্যবহার করতে পারে। আমরা এখনও পর্যন্ত অন্যান্য iQOO ফোনে দেখেছি, যেখানে vapor cooling চেম্বার রয়েছে, সেইসব ফোনে গেমিং ভাল হয়। আপনারা এই ফোনেও একই জিনিস দেখতে পাবেন।

ফটোগ্রাফির কথা বললে, Vivo-এর ফ্ল্যাগশিপ ফোনের মতো, iQOO 9T 5G-তেও আপনারা V1+ ইমেজিং চিপ পাবেন। এই ফোনে Samsung GN5 সেন্সর সহ একটি 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে। এই ফোনে 12MP ওয়াইড অ্যাঙ্গেল এবং 2MP ডেপথ সেন্সর থাকতে পারে। কোম্পানি এই ফোনে একটি 16MP সেলফি ক্যামেরা দেবে।

পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ফোনটি 4700 mAh ব্যাটারি সহ আসতে পারে, যা 125 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here