Home খবর 12GB RAM এবং 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে POCO M8 Pro 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

12GB RAM এবং 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে POCO M8 Pro 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

2024সালের ডিসেম্বর মাসে 15 হাজার টাকা দামে POCO M7 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের সাক্সেসার হিসাবে POCO M8 Pro ফোনটি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের সম্পর্কে অফিসিয়াল ঘোষণা করা হয়নি, তবে সম্প্রতি লিকের মাধ্যমে POCO M8 Pro ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এফসিসি সার্টিফিকেশন সাইটে POCO M8 Pro ফোনটি লিস্টেড হয়েছে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Poco M8 Pro ফোনটি HyperOS 2 সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটির তিনটি 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে বলে জানা গেছে। আগের Poco M7 Pro ফোনের ভ্যানিলা মডেল 6GB RAM সহ লঞ্চ করা হয়েছিল, তবে আপকামিং M8 Pro ফোনটিতে 6GB RAM অপশন থাকবে না বলে আশা করা হচ্ছে।

POCO M8 Pro 5G ফোনটিতে 6,330mAh রেটেড ক্যাপাসিটি ব্যাটারি থাকবে বলে জানানো হয়েছে। অর্থাৎ এই ফোনটি 6,500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। কোম্পানির POCO M7 Pro ফোনটি 5,110mAh ব্যাটারি সহ বাজারে লঞ্চ করা হয়েছিল। পাওয়ার ব্যাকআপের দিক দিয়ে POCO M8 Pro ফোনটি বড় আপগ্রেড সহ লঞ্চ করা হবে। ফলে এটি পোকো ফ্যান ও ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠবে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে ফোনটি Wi-Fi 6E ডুয়েল-ব্যান্ড, Bluetooth এবং NFC ফিচার সহ দেখা গেছে।

POCO M7 Pro স্মার্টফোনটিতে 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7025 Ultra প্রসেসর রয়েছে। এই ফোনে 8GB ভার্চুয়াল RAM ফিচার দেওয়া হয়েছে। আগেই জানিয়েছি পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,110mAh ব্যাটারি সাপোর্টেড 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই POCO 5G ফোনে f/1.5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Sony LYT600 OIS সেন্সর এবং একটি সেকেন্ডারি AI সেন্সরও দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। POCO M7 Pro স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 2100 নিটস পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.67-ইঞ্চির ফুল এইচডি+ OLED স্ক্রিন রয়েছে।

জানিয়ে রাখি কোম্পানি আগস্ট মাসে ভারতে POCO M7 Plus 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এতে Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 9178mm² গ্রাফাইট কুলিং সিস্টেমও রয়েছে। এই 5G ফোনটি 7000mAh ব্যাটারি সাপোর্টেড 33W ফাস্ট চার্জিং এবং 18W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হয়েছে। POCO M7 Plus ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.9 ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 13,999 টাকা রাখা হয়েছিল।