নতুন Y600s Pro AI Edition ফোনে কাজ করছে Vivo, থাকবে বিভিন্ন অ্যাডভান্স ফিচার

গত মাসে ভিভো চীনের বাজারে তাদের 10200mAh battery ব্যাটারি সহ vivo Y600s Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এই স্মার্টফোনে 32MP Selfie ক্যামেরা, 8GB RAM এবং MediaTek Dimensity 7300e প্রসেসর দেওয়া হয়েছে। এবার কোম্পানি তাদের এই ফোনের এআই এডিশন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই আপকামিং 5G ফোনটি Vivo Y600s Pro AI Edition নামে লঞ্চ করা হতে পারে। গুগল প্লে কনসোলের মাধ্যমে আপকামিং ফোনের নাম প্রকাশ্যে এসেছে।

Vivo Y600s Pro AI Edition ফোনের ডিটেইলস

গুগল প্লে সাপোর্টেড লিস্টে Vivo Y600s Pro AI Edition ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে ফোনটি V2561A মডেল নাম্বার সহ স্পট হয়েছে। লিস্টিঙের মাধ্যমে আসন্ন ভিভো 5G ফোনের স্পেসিফিকেশন জানা যায়নি, তবে নাম দেখে মনে করা হচ্ছে এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার থাকবে এবং ফোনটিতে একাধিক অ্যাডভান্স ai features দেওয়া হতে পারে। আপকামিং ফোনটিতে লেটেস্ট Origin OS সহ এতে Gemini AI এবং circle to search এর মতো ফিচার যোগ করা হতে পারে।

Vivo Y600s Pro ফোনের ডিটেইলস

সম্প্রতি লঞ্চ হওয়া Vivo Y600s Pro ফোনটির প্রাথমিক দাম 39,000 টাকার কাছাকাছি রাখা হবে। এটি ফোনের 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্টের দাম হবে। এই স্মার্টফোনটি MediaTek Dimensity 7300e অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে LPDDR5 RAM টেকনোলজি যোগ করা হয়েছে। এর ফলে এতে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এর সঙ্গে vivo Y600s Pro 5G ফোনে Memory Fusion ফিচার রয়েছে। এর ফিচারের মাধ্যমে এই ফোনটির 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 16GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

এই ফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন Q10+ AMOLED প্যানেল দিয়ে তৈরি। vivo Y600s Pro 5G ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং এবং হাই ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং infrared সেন্সর যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 10200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটিতে 6 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনে OTG রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে। vivo Y600s Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here