গত বছর ভারতের বাজারে OnePlus 13s ফোনটি লঞ্চ করেছিল। 12GB RAM এবং Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ এই ফোনটি 54,999 টাকা স্টার্টিং প্রাইসে পেশ করা হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে গোটা বিশ্বে স্মার্টফোনের দাম বেড়ে চলেছে। এই ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির যুগে দাঁড়িয়েও কোম্পানির পক্ষ থেকে এই 5G ফোনটি 8,000 টাকা ছাড়ে সেল করা হচ্ছে। অফারে এই ফোনটি মাত্র 46,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
OnePlus 13s ফোনের দামে 8,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কোম্পানির আয়োজিত OnePlus Summer Sale চলাকালীন এই ছাড় পাওয়া যাবে। OnePlus 13s ফোনটি 12GB RAM + 256GB Storage সহ 54,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং বর্তমানে এই মডেলে 5,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ফোনটি মাত্র 49,999 টাকার বিনিময়ে যে কোনো ব্যক্তি কিনতে পারবেন।
49,999 টাকা স্টার্টিং প্রাইসের পরও এই ফোনটির দামে 3,000 টাকা ব্যাঙ্ক অফার জারি করা হয়েছে। ফোনটি কেনার সময HDFC, Indusind বা Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই ছাড় পাওয়া যাবে। অর্থাৎ OnePlus 13s 5G ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে মাত্র 46,999 টাকা। 5,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এবং 3,000 টাকা ব্যাঙ্ক অফার মিলিয়ে 8000 টাকা ডিসকাউন্ট উপভোগ করা যাবে।
OnePlus Summer Sale চলবে আগামী 15 মে পর্যন্ত এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট সহ ওয়ানপ্লাস এর মাধ্যমে এই সেলের সুবিধা পাওয়া যাবে। OnePlus 13s 5G ফোনটির দামে 8 হাজার টাকা পর্যন্ত ছাড় ছাড়াও এই ফোনটি 6 মাসের No Cost EMI এর মাধ্যমে কেনা যাবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে 4 মাসের Spotify Premium সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। এছাড়াও ফোনটির সঙ্গে ফ্রি ডিসপ্লে ওয়ারেন্টি পাওয়া যাবে। এর পাশাপাশি OnePlus SUPERVOOC 80W বা 100W চার্জিং কিনলে 300 টাকা ছাড় দেওয়া হবে। অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বা সসস্তায় ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন।
OnePlus 13s 5G ফোনটি Android বেস্ড OxygenOS অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 4.32GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 25,81,355 AnTuTu score পেয়েছে। এই ফোনটিতে LPDDR5X RAM যোগ করা হয়েছে।
গেমিং এবং হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4,400mm² 3D Cryo-Velocity ভেপার চেম্বার রয়েছে। এই ফোনে 6.32-ইঞ্চির 1.5K ProXDR ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 1-120Hz ডায়নামিক রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটিতে ফটোগ্রাফির জন্য 50MP Sony LYT700 প্রাইমারি + 50MP টেলিফটো লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,850mAh ব্যাটারি রয়েছে।
যারা ভাবছেন এক বছরের পুরনো OnePlus 13s 5G ফোনটি কেনা উচিৎ হবে কি না, তাদের জানিয়ে রাখি আজও এই ফোনটি পারফরমেন্সের দিক থেকে এই সেগমেন্টে যথেষ্ট উল্লেখযোগ্য একটি অপশন। এই ফোনটিতে Google Gemini Live সহ OnePlus AI দেওয়া হয়েছে। ফোনটির Smart Link এবং 11-antenna omni-directional সিস্টেম নেটওয়ার্ক সিগন্যাল স্ট্রং করে তোলে। এছাড়াও এই ফোনে G1 Wi-Fi চিপ, Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।











