ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে OnePlus 15। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে আগামী 13 নভেম্বর ভারতে OnePlus 15 ফোনটি লঞ্চ করা হবে। দুই দিন আগে চীনে লঞ্চ করার পর এবার এই ফোনটি ভারতের বাজারে আসতে চলেছে। অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ এই ফোনটির ভারতীয় লঞ্চ এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
ওয়ানপ্লাসের পক্ষ থেকে আগামী 13 নভেম্বর ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্টের মঞ্চ থেকেই ভারতের বাজারে OnePlus 15 ফোনটি পেশ করা হবে। 13 নভেম্বর সন্ধ্যা 7টা থেকে এই ইভেন্ট শুরু হবে এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ব্র্যান্ডের সমস্ত স্যোশাল মিডিয়া প্রোফাইলে এই ইভেন্ট লাইভ দেখা যাবে। সবচেয়ে বড় কথা এই দিনই অর্থাৎ 13 নভেম্বর রাত 8টা থেকে OnePlus 15 ফোনটির সেল শুরু হয়ে যাবে। কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি Infinite Black, Ultra Violet এবং Sand Dune কালার অপশনে সেল করা হবে।
Stay tuned: https://t.co/WfFwzaDgTt
The new identity of power.
Revealing November 13. #OnePlus15 pic.twitter.com/tvrggPQacW— OnePlus India (@OnePlus_IN) October 29, 2025
OnePlus 15 ফোনটি ভারতের প্রথম Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট সহ স্মার্টফোন হতে চলেছে। 3nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 4.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। জানিয়ে রাখি OnePlus 15 ফোনের পর এই একই প্রসেসর সহ realme GT 8 Pro এবং iQOO 15 ফোনগুলিও ভারতে পেশ করা হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 15 ফোনে 7,300mAh Battery দেওয়া হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির নাম্বার সিরিজের কোনো ফোনে এর আগে এত বড় ব্যাটারি যোগ করা হয়নি। মনে করিয়ে দিই এর আগের OnePlus 13 ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। OnePlus 15 ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 120W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচারের পাশাপাশি 50W AirVOOC ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।
OnePlus 15 5G ফোনে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট স্ক্রিন থার্ড জেনারেশন BOE Flexible Oriental OLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 144Hz রিফ্রেশ রেট ও 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে গেম খেলার সময় 165Hz পর্যন্ত রিফ্রেশ রেট আউটপুট পাওয়া যাবে। এর সঙ্গে এই স্ক্রিনে আলট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
OnePlus 15 5G ফোনটির বডি অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি এবং এতে ইন্ডাস্ট্রির প্রথম micro-arc oxidation ট্রিটমেন্ট ব্যাবহার করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি র অ্যালুমিনিয়ামের চেয়ে 3.4 গুণ বেশি এবং টাইটেনিয়ামের চেয়ে 1.5 গুণ বেশি মজবুত। জল ও ধূলোর পাশাপাশি তেলজাতীয় পদার্থের চেয়ে সুরক্ষার জন্য এই ফোনে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং রয়েছে।
ফটোগ্রাফির জন্য OnePlus 15 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP Sony LYT700 প্রাইমারি সেন্সর, 50MP 3.5x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।











