Home খবর 13GB RAM এর ক্ষমতা এবং 5টি ক্যামেরাসহ OPPO F21s Pro 5G স্মার্টফোনে চলছে দারুণ ডিল, জেনে নিন অফার ডিটেইলস 

13GB RAM এর ক্ষমতা এবং 5টি ক্যামেরাসহ OPPO F21s Pro 5G স্মার্টফোনে চলছে দারুণ ডিল, জেনে নিন অফার ডিটেইলস 

13GB RAM এবং 5 টি ক্যামেরা সহ Oppo F21s Pro 5G ফোনটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon India থেকে লো বাজেটে কেনা যাবে। বর্তমানে Amazon এ Oppoverse Days সেল চলছে। Oppo-এর এই স্মার্টফোনে Qualcomm-এর Snapdragon 695 5G প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপও রয়েছে। এর সাথে এই ফোনটিতে 5GB ভার্চুয়াল র‍্যাম সাপোর্টও রয়েছে। এই পোস্টে আপনাদের Oppo-এর এই স্মার্টফোনে উপলব্ধ ডিসকাউন্ট, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: ‘Farzi’ সিনেমার রিলিজ ডেট সম্পর্কে সামনে এল বড় তথ্য, কখন এবং কোথায় স্ট্রিম হবে, জেনে নিন বিস্তারিত 

OPPO F21s Pro 5G স্মার্টফোনের দাম এবং অফার

Oppo F21s Pro 5G স্মার্টফোনটি 8GB RAM সহ Amazon-এ 31,999 টাকায় তালিকাভুক্ত হয়েছে। এই ফোনে 19 শতাংশ (6,000 টাকা) ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Amazon-এ চলমান Oppos Days সেল চলাকালীন এই ফোনে 800 টাকার কুপন ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। এছাড়াও ICICI ব্যাঙ্ক কার্ড এবং HDFC ব্যাঙ্ক কার্ডে 2000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড এবং IndusInd ক্রেডিট কার্ডেও 1500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

Oppo-এর এই ফোনটি Amazon থেকে নো-কস্ট EMI তেও কেনা যাবে। এছাড়াও Oppo এই ফোনটি পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে কিনলে অতিরিক্ত ডিসকাউন্টের সুবিধা পাওয়া যাবে। আরও পড়ুন: চমৎকার অফার নিয়ে হাজির Jio, ডিসকাউন্টের সাথে পাবেন ভরপুর ডেটা 

OPPO F21s Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

OPPO F21s Pro 5G স্মার্টফোনটিতে একটি 6.4-ইঞ্চি Full-HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনে একটি AMOLED প্যানেল ডিসপ্লে রয়েছে যার রেজলিউশন 2400×1080 পিক্সেল এবং সর্বোচ্চ ব্রাইটনেস 600নিটস। Oppo-এর এই ফোনে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর দেওয়া হয়েছে। OPPO F21s Pro স্মার্টফোনে একটি 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W SuperVooc চার্জিং সাপোর্ট করে। এই ফোনটিতে 13GB RAM (8GB + 5GB ভার্চুয়াল RAM) সহ 128GB স্টোরেজ এবং 8GB RAM রয়েছে। এই ফোনে অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।

OPPO F21s Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

ফটোগ্রাফির জন্য, OPPO F21s Pro 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি 64MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) এর সাথে পেশ করা হয়েছে। প্রাইমারি ক্যামেরা সহ এই ফোনে 2MPম্যাক্রো এবং 2MP ডেপথ ক্যামেরা সেন্সর রয়েছে। আরও পড়ুন: Apple এর লেটেস্ট iOS 16.2 আপডেটের সাথে iPhone-এ এসে গেল 5G সাপোর্ট! কোন কোন আইফোনে পাবেন 5G সাপোর্ট? দেখে নিন তালিকা  

এই ফোনটিতে একটি 16MP ফ্রন্ট এবং সেলফি ক্যামেরা রয়েছে। এই Oppo ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। OPPO F21s Pro 5G স্মার্টফোনে Android 12 ভিত্তিক ColorOS 12.1 এর সাপোর্ট করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন