Infinix ভারতে মে মাসে Infinix Hot 12 Play স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এখন কোম্পানি তাদের Hot 12 সিরিজের নতুন স্মার্টফোন – Infinix Hot 12 Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Infinix-এর এই ফোনটিকে ভারতে 2 আগস্ট লঞ্চ করা যেতে পারে। লঞ্চের আগে অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ এই ফোনটির ল্যান্ডিং পেজ লাইভ হয়ে গেছে।
Flipkart-এর লিষ্টিংয়ের মাধ্যমে এই ফোনটির ডিজাইন থেকে শুরু করে বহু ডিটেইলস প্রকাশ্যে এসে গেছে। আপকামিং Infinix Hot 12 Pro স্মার্টফোনটি 90Hz ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি সহ 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এই আর্টিকেলে Infinix Hot 12 Pro স্মার্টফোনের সম্পর্কে ডিটেইলসে জানানো হবে।
Infinix Hot 12 Pro : ডিজাইন
Infinix-এর এই ফোনটিকে গ্রিন কালারে পেশ করা যেতে পারে। সম্ভবত এই ফোনটিকে আরও কালার অপশনে পেশ করা যেতে পারে। ফোনটির ব্যাক প্যানেলের কথা বলা হলে এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ক্যামেরা মডিউল দেওয়া যেতে পারে। এরসাথে ফোনের ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন দেওয়া যেতে পারে। এই ফোনের বটমে 3.5mm অডিও জ্যাক এবং চার্জিং জ্যাক দেওয়া যেতে পারে।
Infinix Hot 12 Pro : স্পেসিফিকেশন এবং ফিচার
Infinix Hot 12 Pro স্মার্টফোনে 6.6-ইঞ্চির ডিসপ্লে প্যানেল দেওয়া যেতে পারে, ডিসপ্লেটির রিফ্রেশরেট 90Hz, টাচ স্যাম্পলিং রেট 180Hz সহ ওয়াটার ড্রপ নচ দেওয়া যেতে পারে। এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB-এর UFS 2.2 স্টোরেজ দেওয়া যেতে পারে। এরসাথে এই ফোনটি 5GB ভার্চুয়াল RAM সাপোর্ট করতে পারে। অর্থাৎ এই ফোনে 13GB RAM-এর সাপোর্ট পাওয়া যেতে পারে।
আপকামিং Infinix Hot 12 Pro স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে, এই সেটআপের প্রাইমারি ক্যামেরা 50MP-এর হতে পারে। Infinix Hot 12 Pro স্মার্টফোনটি 5,000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এরসাথে এই ফোনে Type-C চার্জিং পোর্ট দেওয়া যেতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









