লিক হল OPPO F33 এবং OPPO F33 Pro 5G স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট, 14 এপ্রিল লঞ্চ হতে পারে নতুন ওপ্পো স্মার্টফোন

গত সপ্তাহে আমরা এক্সক্লুসিভলি জানিয়েছিলাম OPPO ভারতে তাদের ‘এফ সিরিজ’ এর পরিধি বিস্তার করতে চলেছে। এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে এই সিরিজের OPPO F33 এবং OPPO F33 Pro 5G ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম। এবার অন্য এক টিপস্টারের মাধ্যমে আপকামিং ওপ্পো ফোনের ভারতীয় লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছিল।

আগামী 14 এপ্রিল OPPO F33 এবং OPPO F33 Pro 5G ফোনদুটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। প্যাশনেটগীক্জ ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এসেছিল। রিপোর্ট অনুযায়ী ওপ্পো আগামী 14 এপ্রিল ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চ আপকামিং OPPO F33 series ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে নতুন দুটি OPPO ফোন লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এই ফোনগুলি OPPO F33 এবং OPPO F33 Pro 5G নামে পেশ হতে চলেছে।

লিকের মাধ্যমে এই সিরিজের OPPO F33 Pro 5G ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী আপকামিং ওপ্পো ফোনটিতে MediaTek Dimensity 6360 Max প্রসেসর দেওয়া হবে। জানিয়ে রাখি আজ পর্যন্ত কোনো স্মার্টফোনে এই প্রসেসর ব্যাবহার করা হয়নি। অর্থাৎ ভবিষ্যতে মিডিয়াটেক তাদের প্রসেসর লঞ্চের ঘোষণা করতে পারে এবং OPPO F33 Pro ফোনটি এই চিপসেটসহ বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO F33 Pro ফোনটিতে ফ্ল্যাট এমোলেড প্যানেল দিয়ে তৈরি 6.57 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটির ওজন 194গ্রাম হতে পারে। ফটোগ্রাফির জন্য OPPO F33 Pro ফোনটিতে রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 50 মেগাপিক্সেল আইওএস সেন্সর সহ 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকতে পারে।

একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OPPO F33 Pro 5G ফোনটিতে 100-ডিগ্রী এফওভি সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার সহ 10W reverse চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।

OPPO F33 Pro 5G ফোনটি স্ট্রং বডি সহ স্মার্টফোন। লিক অনুযায়ী ফোনটিতে 360-degree armor বডি দেওয়া হবে, ফলে এটি যথেষ্ট শকপ্রুফ হবে। অর্থাৎ ফোনটি নিচে পড়ে গেলেও বা পাথরে ধাক্কা লাগলেও সুরক্ষিত থাকবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP69K রেটিং সহ বাজারে লঞ্চ করা হবে। এই ফোনটি গরম তরল পদার্থ এবং তেল থেকেও সুরক্ষিত থাকবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here