15 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে OPPO F31, F31 Pro এবং F31 Pro+ 5G স্মার্টফোন, জেনে নিন কেমন হবে ফিচার

ওপ্পোর পক্ষ থেকে ভারতে তাদের ‘এফ’ সিরিজের স্মার্টফোন লঞ্চ সম্পর্কে জানানোর পর থেকেই কোম্পানির ফ্যানরা অধীর আগ্রহে এই ফোনটির জন্য অপেক্ষা করছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি OPPO F31 সিরিজের ভারতীয় লঞ্চ ডেট জানানো হয়েছে। ব্র্যান্ড জানিয়েছে 15 সেপ্টেম্বর নতুন OPPO F31 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে OPPO F31, F31 Pro এবং F31 Pro+ 5G স্মার্টফোনগুলি পেশ করা হবে।

ওপ্পো আগামী 15 সেপ্টেম্বর এফ31 সিরিজ লঞ্চ করবে। এই দিন দুপুর 12টা সময়ে অফিসিয়ালি OPPO F31, F31 Pro এবং F31 Pro+ 5G স্মার্টফোনগুলির দাম এবং সেল ডিটেইলস সহ ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানো হবে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং সিরিজের স্মার্টফোনে স্মুথ এবং শক্তিশালী পারফরমেন্স পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে বেশ কিছু ডিটেইলস লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে।

OPPO F31 5G স্মার্টফোনটিতে 2376 x 1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.57 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে ইন-ডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এই স্মার্টফোনটিতে মজবুতির জন্য 360° Armour Body ব্যাবহার করা হবে। একইভাবে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP66+IP68+IP69 রেটিং যোগ করা হয়েছে।

আগের OPPO F29 5G স্মার্টফোনটি কোয়ালকম Snapdragon 6 Gen 1 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে এইবার স্মার্টফোনটিতে মিডিয়াটেক Dimensity 6300 প্রসেসর দেওয়া হতে পারে। আগের প্রসেসর 2.0GHz ক্লক স্পীডে কাজ করে, তবে আপকামিং স্মার্টফোনের প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অর্থাৎ পারফরমেন্সের দিক দিয়ে আগের মডেলের তুলনায় OPPO F31 স্মার্টফোনটি আরও ভাল হবে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ক্যামেরা সেটআপের ক্ষেত্রে পরিবর্তন করা হবে না। OPPO F31 স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফির জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। আগের মডেলের ক্যামেরা মডিউলে এইরকমই ছিল। তবে ফ্যানদের জন্য জানিয়ে রাখি স্মার্টফোনটি শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ করা হবে।

OPPO F31 5G স্মার্টফোনটি 7,000এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হবে। আগের OPPO F29 5G মডেলে 6,500এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছিল। এই প্রথম ওপ্পো এফ সিরিজের মডেলে এত বড় ব্যাটারি দেওয়া হবে। একই ব্যাটারি OPPO F31 Pro এবং OPPO F31 Pro+ স্মার্টফোনেও যোগ করা হবে।

এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য সিরিজের OPPO F31, F31 Pro এবং F31 Pro+ 5G স্মার্টফোনগুলিতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। জানিয়ে রাখি আগের মডেলে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছিল। তাই কোম্পানি চার্জিং ফিচারের ক্ষেত্রে বড় আপগ্রেড করেছে। OPPO F31 Pro Plus 5G স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকবে বলে শোনা যাচ্ছে।

মনে করিয়ে দিই আগের ‘এফ29’ সিরিজে ‘প্রো+’ মডেল পেশ করা হয়নি। এইবার OPPO F31 Pro Plus 5G স্মার্টফোনটি কোয়ালকমের Snapdragon 7 Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.63GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

লিক অনুযায়ী OPPO F31 Pro Plus 5G স্মার্টফোনটি 30 হাজার থেকে 35 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। আগেই এই প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত iQOO Neo 10 স্মার্টফোনটি 20,66,325 AnTuTu score পেয়েছে। একইসঙ্গে আসন্ন OPPO F31 Pro+ স্মার্টফোনটি realme 15 Pro এবং OnePlus Nord 5 স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

OPPO F31 Pro+ স্মার্টফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হবে। একই ব্যাটারি রিয়েলমি 15 প্রো এবং আইকু নিয়ো 10 স্মার্টফোনেও ব্যাবহার করা হবে। অন্যদিকে ওয়ানপ্লাস নর্ড স্মার্টফোনে 5 6,800mAh ব্যাটারি রয়েছে। একইভাবে আইকু নিয়ো 10 স্মার্টফোনে 120W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। উপরোক্ত তিনটি মডেলেই 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড AMOLED ডিসপ্লে রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here