রিয়েলমির কম দামের 5G ফোনটির দাম বর্তমানে আরও সস্তা হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে realme P3 5G ফোনের 8GB RAM মডেলের দাম 1500 টাকা পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। এই ফোনের সমস্ত ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে, নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল। এই প্রাইস কাটের পর realme P3 5G ফোনটি 15,999 টাকা দামে সেল করা হচ্ছে।
realme P3 5G এর দাম
| realme P3 5G | লঞ্চ প্রাইস | প্রাইস ড্রপ | নতুন দাম |
| 4GB RAM + 128GB Storage | ₹16,999 | ₹1,000 | ₹15,999 |
| 6GB RAM + 128GB Storage | ₹17,999 | ₹1,000 | ₹16,999 |
| 8GB RAM + 256GB Storage | ₹19,999 | ₹1,500 | ₹18,499 |
realme P3 5G ফোনটি ভারতে তিনটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 4GB RAM এবং 6GB RAM মডেলে 128GB স্টোরেজ সাপোর্ট করে। এই মডেলদুটির দাম 1,000 টাকা পর্যন্ত কমানোর পর, বর্তমানে 15,999 টাকা এবং 16,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 1,500 টাকা প্রাইস কাটের পর 18,499 টাকা দামে সেল করা হচ্ছে।
realme P3 5G এর স্পেসিফিকেশন
- Qualcomm Snapdragon 6 Gen 4
- 8GB RAM + 256GB Storage
- 6.67″ FHD+ AMOLED Display
- 6,000mAh Battery
- 45W Ultra Charging
- 50MP Back Camera
- 16MP Front Camera
ডিসপ্লে
Realme P3 ফোনটিতে 6.67 ইঞ্চির (2400 ×1080 পিক্সেল) ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1500Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 2000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি ভেজা হাতেও ব্যাবহার করার জন্য wet touch ফিচার রয়েছে।
প্রসেসর
ফোনটি Android 15 এবং realme UI 6.0 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য Realme P3 ফোনটিতে 4nm ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.3GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 6 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 810 GPU রয়েছে।
স্টোরেজ
এই Realme P3 ফোনটি ভারতের বাজারে দুটি RAM মডেল লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6GB / 8GB LPDDR4X RAM এবং 128GB / 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটিতে এক্সপ্যান্ডেবল RAM ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM (8GB + 8GB) এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি এবং 2MP পোর্ট্রেট লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ব্যাটারি 20% থেকে 100% চার্জ হতে 61 মিনিট সময় নিয়েছে।
realme P3 5G এর প্রতিদ্বন্দ্বী
| স্মার্টফোন | লঞ্চ প্রাইস |
| Tecno POVA Curve | 15,999 টাকা |
| OPPO K13 | 17,999 টাকা |
| Alcatel V3 Pro | 17,999 টাকা |
- Tecno POVA Curve: 144Hz রিফ্রেশ রেট সহ Curve AMOLED ডিসপ্লে, 64MP Camera, মিডিয়াটেক Dimensity 7300 Ultimate প্রসেসর
- OPPO K13: 7000mAh ব্যাটারি, কোয়ালকম Snapdragon 6 Gen 4 প্রসেসর
- Alcatel V3 Pro: ভারতের প্রথম NXTPAPER LCD ডিসপ্লে সহ ফোন, মিড বাজেট রেঞ্জে দুর্দান্ত পারফরমেন্স











