Home খবর 15000mAh ব্যাটারি সহ স্মার্টফোন তৈরি করছে এই কোম্পানি, একবার ফুল চার্জে পাওয়া যাবে গোটা সপ্তাহের ব্যাক‌আপ

15000mAh ব্যাটারি সহ স্মার্টফোন তৈরি করছে এই কোম্পানি, একবার ফুল চার্জে পাওয়া যাবে গোটা সপ্তাহের ব্যাক‌আপ

বর্তমানে টেক জগতে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের ট্রেন্ড চলছে। আজ থেকে বছর দুয়েক আগে কোনো ফোনে 5000mAh ব্যাটারি থাকলেই মানুষের চোখ কপালে উঠে যেত। অথচ আজকের দিনে দাঁড়িয়ে 8000mAh ব্যাটারি সহ স্মার্টফোন অত্যন্ত সাধারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ফোনে তো 10000mAh এর চেয়েও বড় ব্যাটারি পাওয়া যায়। তবে এই ট্রেন্ড এখানেই থামছে না। টেক ব্র্যান্ড অনার এই ধারা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে। কোম্পানি ভবিষ্যতে 15000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।

15000mAh battery সহ স্মার্টফোন

অনারের মুকুটে সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের খেতাব উঠতে পারে। 15000mAh ব্যাটারি সহ স্মার্টফোনের টেস্টিঙের সফলতার পর কোম্পানি এবার এই ফোনের ট্রায়াল প্রোডাকশন ফেজ শুরু করতে চলেছে। ফোনটিতে এই ব্যাটারির রেটেড ক্যাপাসিটি 14,000mAh থেকে 15,000mAh এর মধ্যে হতে পারে।

লিক অনুযায়ী ট্রায়াল সম্পূর্ণ হওয়া মাত্রই এই ফোনের প্রোডাকশন শুরু করে দেওয়া হবে এবং 2027 সালের প্রথম কোয়ার্টারে বড় ব্যাটারি সহ স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এত বড় ব্যাটারি সহ ফোনের নাম জানানো হয়নি, তবে 15000mAh ব্যাটারি সহ ফোনটি Honor Power3 বা Honor Win RT3 নামে লঞ্চ করা হতে পারে।

সাধারণত আগের স্মার্টফোনগুলির বড় ব্যাটারির দৌলতে ফোনের থিকনেস এবং ওজন বেড়ে যেত। তবে Honor এর আপকামিং ফোনটিতে কোম্পানির হাই-ডেনসিটি সেল ব্যাটারি ব্যবহার করা হতে পারে। এর ফলে ব্যাটারির এমএএচ পাওয়ার বাড়িয়ে দেওয়ার পরও ফোনের থিকনেস এবং ওজন খুব বেশি বেড়ে যাবে না। বাজারে উপস্থিত অনারের সবচেয়ে বড় ব্যাটারি সহ ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে আলোচনা করা হল।

Honor Win Turbo 2

চীনের বাজারে Honor Win Turbo 2 ফোনটি 12070mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে কোম্পানির বড় ব্যাটারি সহ Honor Win RT 2 ফোনটিও পেশ করা হয়েছিল। Honor Win Turbo 2 ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার এবং 27W reverse চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনটি Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ কাজ করে। এই ফোনে 185Hz রিফ্রেশ রেট এবং 10000nits পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.89-ইঞ্চির 2K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটির 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Honor X9e Pro 5G

গত সপ্তাহে গ্লোবাল বাজারে Honor X9e Pro 5G ফোনটি 11000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। এই ব্যাটারি 80W SuperCharge এবং 27W Reverse চার্জিং সাপোর্ট করে। এই ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনে 108MP AI ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। Honor X9e Pro 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 10000nits পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.8 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে।