Samsung এর আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Galaxy S27 সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। ট্রেড ডেটা প্ল্যাটফর্ম NBD তে Galaxy S27 সিরিজের চারটি স্মার্টফোন ইউরোপীয়ন মডেল লিস্টিঙে দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে Galaxy S27, Galaxy S27+, Galaxy S27 Pro এবং Galaxy S27 Ultra ফোনগুলির মডেল নাম্বার, প্রসেসর, RAM, স্টোরেজ এবং ডিসপ্লে সাইজ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। লিস্টিং অনুযায়ী Samsung তাদের আলাদা আলাদা ফ্ল্যাগশিপ মডেলে Exynos এবং Qualcomm এর নতুন প্রসেসর দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S27 সিরিজের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
লিক হল Samsung Galaxy S27 সিরিজের প্রসেসর
NBD লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা ট্রেড রেকর্ড অনুযায়ী Samsung Galaxy S27 এবং Galaxy S27+ ফোনে কোম্পানির আসন্ন Exynos 2700 প্রসেসর দেওয়া হতে পারে। অন্যদিকে Galaxy S27 Pro ফোনে Qualcomm এর Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর থাকবে বলে জানা গেছে। এই প্রসেসরের মডেল নাম্বার SM8950 হবে বলে জানানো হয়েছে।
সিরিজের সবচেয়ে প্রিমিয়াম Galaxy S27 Ultra ফোনটিতে SM8975 মডেল নাম্বার সহ Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। এটি Qualcomm এর এই জেনারেশনের সবচেয়ে ফাস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর।
এই লিস্টিঙের সবচেয়ে বড় বিশেষত্ব Galaxy S27 Pro ফোনটিতে Ultra ফোনের চেয়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রসেসর থাকতে পারে। এই ধরনেরই কিছু Xiaomi এর আপকামিং Xiaomi 18 সিরিজের ক্ষেত্রেও দেখা যেতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi 18 Pro ফোনটিতে Snapdragon 8 Elite Gen 6 এবং বড় Xiaomi 18 Pro Max ফোনে এর চেয়েও বেশি শক্তিশালী Extreme ভেরিয়েন্টের চিপসেট দেওয়া হতে পারে।
প্রকাশ্যে এল Galaxy S27 সিরিজের ডিসপ্লে সাইজ
ট্রেড ডেটার মাধ্যমে ফোনের ডিসপ্লে সাইজ প্রকাশ্যে এসেছে। লিক হওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy S27 ফোনটিতে 6.3 ইঞ্চির Galaxy S27+ ফোনে 6.7 ইঞ্চির এবং Galaxy S27 Pro ফোনটিতে 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে Galaxy S27 Ultra ফোনে সবচেয়ে বড় 6.9 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।
লিস্টিঙের মাধ্যমে চারটি স্মার্টফোন 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ কনফ্রিগেশনে দেখা গেছে। তবে লঞ্চের সময় একাধিক স্টোরেজ অপশনে কোনগুলি সেল করা হতে পারে। আগের মতো স্টোরেজ ভেরিয়েন্টে কোনগুলি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
NBD রেকর্ডিঙে Galaxy S27 ফোনের মডেল নাম্বার SM-S952B/DS, Galaxy S27+ ফোনের মডেল নাম্বার SM-S956B/DS, Galaxy S27 Pro ফোনের মডেল নাম্বার SM-S957B/DS এবং Galaxy S27 Ultra ফোনের মডেল নাম্বার SM-S958B/DS দেখা গেছে।
Samsung এর পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং Galaxy S27 সিরিজের সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই সিরিজের ফোন গুলির লঞ্চ এগিয়ে এলেই এর প্রসেসর, ফিচার এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে নতুন তথ্য শেয়ার করা হতে পারে। 2027 সালে নতুন সিরিজ লঞ্চ করা হতে পারে।










