Hop Electric অবশেষে ভারতীয় মার্কেটে তাদের নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। কোম্পানির এই ইলেকট্রিক বাইকটি Hop Oxo নামে লঞ্চ করা হয়েছে, যা সিঙ্গেল চার্জে 150km রেঞ্জ প্রদান করে। জয়পুর-ভিত্তিক ইলেকট্রিক ভেহিকল Hop Oxo দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে – Oxo এবং Oxo X। দাম এবং রেঞ্জ এর নিরিখে বলা যায় যে এই ইলেকট্রিক বাইকটি ভারতে ইতিমধ্যে বিদ্যমান Revolt RV400 এবং Tork Kratos বাইক দুটিকে জোরদার টক্কর দেবে। এই পোস্টে আমি আপনাদের এই নতুন ইলেকট্রিক বাইকের দাম, ফিচার এবং টপ স্পিড সম্পর্কে বিস্তারিত জানাবো।
Hop Oxo electric বাইকের দাম এবং সেল
Hop Oxo ইলেকট্রিক বাইকটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, Oxo এবং Oxo X, এবং এর দাম যথাক্রমে 1.25 লক্ষ এবং 1.40 লক্ষ টাকা। এই ই-বাইকটি সারা দেশে Hop-এর 100টি এক্সপেরিয়েন্স সেন্টার এর পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে। Oxo এবং Oxo X তিনটি রঙের কালার অপশনে পাওয়া যাবে – লাল, সবুজ এবং নীল।
এছাড়াও, Oxo X ভেরিয়েন্টে কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি ব্যাটারিতে 4 বছরের / আনলিমিটেড-কিমি ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। কম দামের Oxo-এর ব্যাটারিতে 4-বছর/50,000 কিমি ওয়ারেন্টি পাওয়া যায়।এই দুটি ভেরিয়েন্টেই মোটর, চার্জার এবং কন্ট্রোলারে 3 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
Hop Oxo ইলেকট্রিক বাইক এর স্পেসিফিকেশন
Oxo একটি 3kW / 5.2kW (পিক) মোটর সাপোর্ট সহ পেশ করা করা হয়েছে , Oxo X-এর মোটরটি 6.3kW-এর থেকে সামান্য বেশি পিক পাওয়ার অফার করে। এই মোটরটি একটি 3.75 kWh ব্যাটারি প্যাকের সাথে যুক্ত করা হয়েছে যা 5 ঘন্টার মধ্যে (0-100 শতাংশ) পাওয়ার দিতে পারে।Oxo তিনটি রাইডিং সাপোর্ট করে, যেগুলো হল ইকো, পাওয়ার এবং স্পোর্ট।অন্যদিকে Oxo X এ একটি অতিরিক্ত টার্বো মোড রয়েছে। Oxo এবং Oxo X এর টপ স্পিড যথাক্রমে 90 kmph এবং 95 kmph।
Oxo এবং Oxo X সিঙ্গেল চার্জে 150 কিলোমিটার রেঞ্জ অফার করে। অন্যদিকে, Oxo Twins 18-ইঞ্চি ফ্রন্ট এবং 17-ইঞ্চি ব্যাক অ্যালয় হুইল এবং টুইন ডিস্ক ব্রেক, LED লাইট, 5-ইঞ্চি LCD ইন্সট্রুমেন্টেশন, 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং আইপি রেটিং সহ আসে। এছাড়াও, Oxo X এ 4G এবং GPS ক্ষমতা রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












