ওয়ানপ্লাস ফ্যানদের জন্য খুশির খবর। গত বছর কোম্পানির পক্ষ থেকে লঞ্চ হওয়া OnePlus 13s 5G স্মার্টফোনটি অ্যাডভান্স এবং শক্তিশালী ফিচার সহ পেশ করা হয়েছে। স্মার্টফোনটি নতুন 16GB RAM সহ লঞ্চ করা হয়েছে। আগে লঞ্চের সময় ফোনটি মাত্র 12GB RAM সহ পেশ করা হয়েছিল, তবে বর্তমানে OnePlus 13s 5G ফোনটি 16GB RAM সহ কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 13s 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
16GB RAM সহ OnePlus 13s ফোনের দাম
OnePlus 13s ফোনটি নতুন 16GB RAM + 512GB Storage ভেরিয়েন্ট 68,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। শপিং সাইট আমাজনের মাধ্যমে স্মার্টফোনটি সেল করা হবে। প্রাথমিক সেল হিসাবে কোম্পানির ফোনের নতুন ভেরিয়েন্টে 2,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরপর OnePlus 13s ফোনের 16GB RAM অপশন 66,999 টাকা দামে কেনা যাবে।
OnePlus 13s 5G ফোনের বেস ভেরিয়েন্ট 12GB RAM + 256GB Storage অপশনের দাম 54,999 টাকা এবং 12GB RAM + 512GB Storage ভেরিয়েন্টের দাম 59,999 টাকা রাখা হয়েছে। ওয়ানপ্লাস স্মার্টফোনটি Green Silk, Black Velvet বা Pink Satin কালার অপশনে সেল করা হচ্ছে।
OnePlus 13s ফোনের স্পেসিফিকেশন
OnePlus 13s ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড OxygenOS 15.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 4.32GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি AnTuTu score 25,81,355 স্কোর পেয়েছিল। এছাড়া হেভি গেমিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রনের জন্য এতে 4,400mm 3D Cryo-Velocity ভেপার চেম্বার যোগ করা হয়েছে।
OnePlus 13s 5G ফোনটিতে 2640 x 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.32-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 460ppi এবং 1600nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে আন্ডার-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কনিং গ্লাস প্রোটেকশন রয়েছে। ফোনটির স্ক্রিনে Aqua Touch 2.0 ফিচার দেওয়া হয়েছে, ফলে ভেজা হাতে ফোনটি ব্যাবহার করা যাবে।
ফটোগ্রাফির জন্য OnePlus 13s 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 24mm ফোকাল লেন্থ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে OIS সাপোর্টেড Sony LYT700 সেন্সর যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 2x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OnePlus 13s 5G ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13s ফোনটিতে 5850mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে ব্যাটারি অনেকটাই কম বলে মনে করা হচ্ছে। আমাদের টেস্টিঙের সময় 16 ঘন্টা, 34 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W SUPERVOOC চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ওয়ানপ্লাস ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC সাপোর্ট করে।
