Home খবর 16 সেপ্টেম্বর ভারতে পেশ হতে চলেছে 7000mAh ব্যাটারি সহ স্মার্টফোন OPPO K14 Lite, জেনে নিন দামের ডিটেইলস

16 সেপ্টেম্বর ভারতে পেশ হতে চলেছে 7000mAh ব্যাটারি সহ স্মার্টফোন OPPO K14 Lite, জেনে নিন দামের ডিটেইলস

ওপ্পোর ফ্যানদের জন্য খুশির খবর। কোম্পানি জানিয়েছে শীঘ্রই ভারতে তাদের প্রোডাক্টের পরিধি বিস্তার করতে চলেছে। কোম্পানি ভারতে তাদের আপকামিং স্মার্টফোনটি OPPO K14 Lite নামে লঞ্চ করতে চলেছে। এই সিরিজে OPPO K14 5G এবং OPPO K14x 5G ফোনগুলির পর এবার তৃতীয় মডেল পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO K14 Lite ফোনের ডিটেইলস সম্পর্কে।

OPPO K14 Lite ফোনের লঞ্চ ডেট

ওপ্পোর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 16 সেপ্টেম্বর OPPO K14 Lite ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। এই দিন দুপুর 12টা সময়ে ফোনের দাম ও সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে এবং শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটি সেল করা হবে। OPPO K14 Lite ফোনটি 15 হাজার থেকে 17 হাজার টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে বলে আমরা মনে করছি।

OPPO K14 Lite ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে OPPO K14 Lite ফোনের লঞ্চ ডেটের পাশাপাশি এতে বড় ব্যাটারি দেওয়া হবে বলেও জানানো হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং ওপ্পো ফোনটিতে 7000mAh battery থাকবে। স্মার্টফোনে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। জানিয়ে রাখি OPPO K14 Lite ফোনটিতে 13MP Camera এবং 120Hz ডিসপ্লে ও IP64 রেটিং দেওয়া হবে।

OPPO K14x 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

OPPO K14x 5G ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ অপশন প্রাথমিক 17,999 টাকা দামে পেশ হবে। ফোনটিতে Trinity Engine সহ MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি দেওয়া হবে।

OPPO K14x 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এই 5G ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP64 রেটিং সহ লঞ্চ করা হবে। ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi এবং Bluetooth 5.4 সহ OTG সাপোর্ট করবে।

OPPO K14 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

OPPO K14 5G ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ অপশন প্রাথমিক 23,999 টাকা দামে পেশ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 3900mm SuperCool VC System দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড বড় 7000mAh ব্যাটারি যোগ করা হবে।

OPPO 5G ফোনটিতে 6.75-ইঞ্চির এইচডি + ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, Splash Touch এবং Glove Touch ফিচার সাপোর্ট করবে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং সহ পেশ করা হবে। ফটোগ্রাফির জন্য OPPO K14 5G ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা যোগ করা হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।