Home খবর 17 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে POCO X8 Pro এবং X8 Pro Max স্মার্টফোন, চাপে পড়তে পারে OnePlus 15R

17 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে POCO X8 Pro এবং X8 Pro Max স্মার্টফোন, চাপে পড়তে পারে OnePlus 15R

গত সপ্তাহে POCO তাদের POCO X8 সিরিজ লঞ্চের ঘোষণা করেছিল। এবার কোম্পানি অফিসিয়ালি এই সিরিজের অধীনে আপকামিং ফোনের নাম এবং লঞ্চ ডেট সম্পর্কে জানিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 17 মার্চ POCO X8 Pro এবং POCO X8 Pro Max ফোনগুলি ভারতে পেশ করা হবে।

17 মার্চ ভারতে POCO X8 সিরিজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে POCO X8 Pro এবং POCO X8 Pro Max ফোনদুটি পেশ করা হবে। এই দিন কোম্পানির এই আপকামিং সিরিজের গ্লোবাল ডেবিউ হতে চলেছে এবং এই ফোনগুলি এক‌ইসঙ্গে ভারত সহ অন্যান্য মার্কেটেও লঞ্চ করা হবে।এই গ্লোবাল লঞ্চ ইভেন্ট ভারতীয় সময় অনুযায়ী 5টা 30 মিনিটে শুরু হতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে POCO X8 Pro ও POCO X8 Pro Max ফোনদুটির দাম জানানো হবে।


ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এ POCO X8 সিরিজের প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। এই পেজের মাধ্যমে ফোনগুলির ডিটেইলস শেয়ার করা হয়েছে। এখানে POCO X8 Pro ও POCO X8 Pro Max ফোনদুটির ফটোও দেখানো হয়েছে। এক‌ই সঙ্গে কোম্পানি তাদের টিজারের মাধ্যমে OnePlus 15R এবং iQOO 15R ফোনগুলির সঙ্গে খুনসুটিও করেছে। পারফরমেন্সের দিক থেকে এই আপকামিং ফোনগুলি ওয়ানপ্লাস এবং আইকু কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে বলে কোম্পানি আভাস দিয়েছে।

ভারতে Poco X8 Pro Max ফোনটি প্রথম MediaTek Dimensity 9500s প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি প্রসেসর 3.73GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। ভারতীয় বাজারে এটি লেটেস্ট Xiaomi HyperOS 3 সহ পেশ করা হতে পারে। এই ফোনটিতে 6.83 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3500 nits পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।

ফটোগ্রাফির জন্য POCO X8 Pro Max 5G ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইভাবে সেলফির জন্য 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ভারতের বাজারে আপকামিং Poco ফোনটি 8,000mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে জল ও ধুলো এবং বিভিন্ন ধরনের তরল থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং দেওয়া হতে পারে।

ভারতের বাজারে POCO X8 Pro ফোনটি MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর সহ পেশ করা হতে পারে। এই Poco ফোনে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ ফিচার দেওয়া হতে পারে। লিক অনুযায়ী POCO X8 Pro 5G ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে।

POCO X8 Pro ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে। আপকামিং POCO X8 Pro ফোনটিতে Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং IR Blaster মতো ফিচার থাকতে পারে।