গতবছর আগস্ট মাসে Google তাদের ‘পিক্সেল 10 সিরিজ’ এর অধীনে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL এবং ফোল্ডেবল Pixel 10 Pro Fold ফোনগুলি লঞ্চ করা হয়েছিল। এই দামী ফ্ল্যাগশিপ ফোনগুলির পর এবার কোম্পানি এই সিরিজের সস্তা মডেল পেশ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে Google Pixel 10a ফোনের লঞ্চ সম্পর্কে ঘোষণা করা হয়েছে। এই মাসের 18 ফেব্রুয়ারি Google Pixel 10a ফোনটি লঞ্চ করা হবে।
18 ফেব্রুয়ারি Google Pixel 10a ফোনটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই দিন ফোনটির প্রি-অর্ডার শুরু করা হবে। গুগল তাদের টিজার ভিডিওর মধ্যমে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে ঘোষণা করেছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ভারতের বাজারে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি সেল করা হবে। এখনও পর্যন্ত Google Pixel 10a ফোনের দাম এবং সেল ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে কোম্পানির পক্ষ থেকে ফোনটি 50 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আপাতত আপকামিং ফোনের সঠিক দাম জানার জন্য 18 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কোম্পানির পক্ষ থেকে Google Pixel 10a ফোনটি ডিজাইন শেয়ার করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে হরিজেন্টাল শেপের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে। ফোনটিতে ফ্ল্যাট রেয়ার ডিজাইন থাকবে এবং কোনো ধরনের ক্যামেরা বাম্প দেওয়া হবে না। আজকের দিনে দাঁড়িয়ে প্রায় সমস্ত ফোনেই বড় সাইজ এবং ভারি ক্যামেরা মডিউল দেওয়া হয়, সেই দিক দিয়ে Google Pixel 10a ফোনটিতে যথেষ্ট সোভার এবং প্রিমিয়াম লুক পাওয়া যাবে। এই ফোনটির ডানদিকের ফ্রেমে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হবে।
সম্প্রতি এই ফোনের ইউরোপীয় দাম প্রকাশ্যে এসেছিল। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Google Pixel 10a ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোনের 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম €500 ইউরো অর্থাৎ প্রায় 52,499 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম €600 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 62,999 টাকা হবে বলে জানা গিয়েছল। জানিয়ে রাখি Google Pixel 10a ফোনটির দাম ইউরোপীয় বাজারের তুলনায় ভারতে বাজারে কম রাখা হতে পারে।
লিক অনুযায়ী Google Pixel 10a ফোনটিতে 6.28 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। এই এমোলেড ডিসপ্লেতে 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য Google Pixel 10a ফোনটিতে 5100mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। এটি আগের পিক্সেল 10 ফোনটির 4,970mAh ব্যাটারির তুলনায় বড়। এখনও পর্যন্ত ফোনের চার্জিং ফিচার সম্পর্কে জানানো হয়নি, তবে এতে 30W চার্জিং ফিচার থাকতে পারে। একইসঙ্গে Google Pixel 10a ফোনটিতে 15W ওয়্যারলেস চার্জিং ফিচারও দেওয়া হতে পারে।
ফটোগ্রাফির জন্য Google Pixel 10a ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে এফ/1.7 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 48 মেগাপিক্সেল Quad PD প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল Ultra wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Google Pixel 10a ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
জানিয়ে রাখি ভারতে Google Pixel 10 ফোনটির 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশন 79,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে Google Pixel 10a ফোনটি 50 হাজার টাকা দামে লঞ্চ করা হলে, এটি ভারতে বাজারে উপস্থিত OnePlus 15R এবং Motorola Signature সহ 24 ফেব্রুয়ারি ভারতে আসন্ন iQOO 15R ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।








