18 ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে ভারতের প্রথম Dimensity 7100 প্রসেসর সহ স্মার্টফোন, থাকবে 3D curved AMOLED ডিসপ্লে

বাজারে আসতে চলেছে ভারতের প্রথম MediaTek Dimensity 7100 প্রসেসর সহ স্মার্টফোন। টেক কোম্পানি ইনফিনিক্স এই স্মার্টফোন পেশ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 18 ফেব্রুয়ারি কোম্পানি তাদের নতুন Infinix Note Edge ফোনটি লঞ্চ করবে। এই ফোনটি ডায়মেনসিটি 7100 প্রসেসর সহ পেশ করা হবে। এখনও পর্যন্ত ভারতের বাজারে এই প্রসেসর সহ কোনো ব্র্যান্ডের ফোন লঞ্চ করা হয়নি।

18 ফেব্রুয়ারি ভারতের বাজারে Infinix Note Edge ফোনটি লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12 টা সময়ে ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে আপকামিং ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এই পেজের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতের প্রথম মিডিয়াটেক ডায়মেনসিটি 7100 প্রসেসর সহ ফোন হিসাবে টিজ করা হচ্ছে।

প্রসেসিঙের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7100 অক্টা-কোর প্রসেসর দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Infinix Note Edge 5G ফোনটি প্রায় 7,50,000+ AnTuTu স্কোর পেয়েছে। একইসঙ্গে ব্র্যান্ড জানিয়েছে নতুন Infinix Note Edge 5G ফোনটিতে 90fps গেমিং সাপোর্ট করবে।

Infinix Note Edge 5G ফোনটির স্লিম ডিজাইন ও ডিসপ্লের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠতে পারে। Infinix Note Edge 5G ফোনে 2644 × 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 3D curved স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং ও 4500nits ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে। এই স্লিম ফোনটির থিকনেস মাত্র 7.2mm হবে।

গ্লোবাল মার্কেটে Infinix Note Edge ফোনটি শক্তিশালী 6,500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে বড় এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে। গ্লোবাল বাজারে ফোনটি Android 16 বেস্ড XOS 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Infinix Note Edge 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Infinix Note Edge 5G ফোনে IP65 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে 5GHz Wi-Fi, Bluetooth 5.4 এবং NFC রয়েছে। এই ফোনে IR Blaster রয়েছে, ফলে এই ফোনটি টিভি রিমোট হিসাবে ব্যাবহার করা যাবে। এছাড়াও এই ফোনে JBL স্টেরিও স্পিকার সহ ডুয়েল মাইক্রোফোন দেওয়া হয়েছে।

ভারতের বাজারে কোম্পানির Infinix Note Edge 5G ফোনটি Silk Green, Stellar Blue এবং Lunar Titanium কালার অপশনে সেল করা হবে। একদিকে কিল গ্রিন অপশনে ফাইবার ফিনিশ দেওয়া হবে, অন্যদিকে মেটাল ফিনিশ সহ লঞ্চ করা হবে। Infinix Note Edge ফোনটির ভারতীয় দাম জানার জন্য 18 ফেব্রুয়ারি লঞ্চের অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here