19 জানুয়ারী লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম Dimensity 7100 প্রসেসর সহ Infinix NOTE Edge স্মার্টফোন

শীঘ্রই টেক ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন ‘নোট’ সিরিজের ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 19 জানুয়ারী Infinix NOTE Edge 5G স্মার্টফোনটি পেশ করা হবে। আপকামিং স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে এবং পরবর্তী সময়ে ভারত সহ অন্যান্য বাজারেও সেল করা হবে। বিশ্বের প্রথম MediaTek Dimensity 7100 প্রসেসর সহ Infinix NOTE Edge 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে।

কোম্পানির পক্ষ থেকে 19 জানুয়ারী ফোনটির লঞ্চ ঘোষণার পাশাপাশি এটি MediaTek Dimensity 7100 প্রসেসর সহ পেশ করা হবে বলে জানানো হয়েছে। সম্প্রতি এই প্রসেসরটি লঞ্চ করা হয়েছে এবং এখনও পর্যন্ত এই প্রসেসর সহ কোনো স্মার্টফোন পেশ করা হয়নি। এই Dimensity 7100 প্রসেসর 8-কোর সিপিইউ 2.0GHz ক্লক স্পীডযুক্ত 4 Arm Cortex-A55 কোর এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত 4 Arm Cortex-A78 কোর রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে আসন্ন এখনও পর্যন্ত Infinix NOTE Edge ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। লিক অনুযায়ী ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 ওএস এবং XOS 16 সহ লঞ্চ করা হবে। কোম্পানির ফোনটিতে 3 জেনারেশন ওএস আপগ্রেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

Infinix NOTE Edge ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি 3D Curved ডিসপ্লে থাকবে। অন্যদিকে একইসঙ্গে ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এই ফোনটি স্লিম ডিজাইন সহ লঞ্চ করা হবে এবং এর থিকনেস 6mm বা এর চেয়েও কম হতে পারে।

লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য Infinix NOTE Edge 5G ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। ফোনটির ক্যামেরা মডিউল ডিজাইন অনেকটাই iPhone 17 Pro Max ফোনের থেকে অনুপ্রাণিত হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix NOTE Edge 5G ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির থিকনেস 6মিলিমিটারের চেয়েও কম হবে। লিক অনুযায়ী এই ব্যাটারি চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Infinix NOTE Edge 5G ফোনটি চারটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Lunar Titanium, Shadow Black, Silk Green এবং Stellar Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হবে বলে জানা গেছে। এই স্মার্টফোনটি কবে ভারতের বাজারে সেল শুরু হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে।

জানিয়ে রাখি সম্প্রতি CES 2026 ইভেন্টে কোম্পানি তাদের Infinix Note 60 ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি টু-ওয়ে গ্লোবাল স্যাটেলাইট ফিচার সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে নেটওয়ার্ক না থাকাকালীন খুব সহজেই ভয়েস কল করা যাবে এবং এসএমএস পাঠানো যাবে। অন্যদিকে গেমিং এবং পারফরমেন্সের জন্য ফোনটিতে HydroFlow লিকুইড কুলিং সিস্টেম রয়েছে, ফলে দীর্ঘক্ষণ ব্যাবহারের পরও ফোনটি অতিরিক্ত গরম হবে না।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here