সরকারের অধীনে থাকা টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) এর দুটি নতুন ফাইবার টু দি হোম (এফটিটিএইচ) ব্রডব্যান্ড প্ল্যান পেশ করেছে যার মধ্যে Sony Liv Premium, ZEE5 Premium, VooT Select এবং Yupp TV Live এর মতো ওটিটি সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যান দুটির দাম 1,000 টাকার থেকে কম এবং এটি আন্ডামান ও নিকোবার সার্কেল ছাড়া ভারতের যেকোনো সার্কেলে উপলব্ধ। গ্রাহকরা এই প্ল্যানের সাথে অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই OTT এর ফ্রি মেম্বারশিপের সুবিধা পাবে। আসুন আগে আপনাকে এই প্ল্যান দুটিতে পেতে চলা সুবিধা গুলি সম্পর্কে জানাই।
BSNL Bharat Fibre Superstar Premium 1:
এই প্ল্যানটির দাম 749 টাকা এবং এটি 100 জিবি পর্যন্ত 100 এমবিপিএসের ইন্টারনেট স্পীড প্রদান করে। 100জিবি ডেটা শেষ হওয়ার পরেও ইউজাররা ডেটা পাবে। কিন্তু 5 এমবিপিএসের স্পীডে পাওয়া যাবে। এছাড়া যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিঙের সুবিধাও পাওয়া যাবে। ওটিটি বেনিফিটের কথা বললে এতে আপনি Sony Liv Premium, ZEE5 Premium, VooT Select এবং Yupp TV Live এর সাবস্ক্রিপশন পাবেন। আপনাকে বলে দিই যে এই প্ল্যানটির বৈধতা এক মাসের এবং আপনার প্ল্যানটি শুরু হওয়ার আগে আপনাকে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে।
BSNL Bharat Fibre Superstar Premium 2:
এই ব্রডব্যান্ড প্ল্যানটির দাম 949 টাকা, যার মধ্যে আপনি 2,000GB ডেটা 150Mbps এ পাবেন। যদি আপনার ডেটা শেষ হয়ে যায় তার পরেও আপনি ডেটা পাবেন কিন্তু সেটি 10Mbps এর স্পীডে। এছাড়া আপনি এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিঙের সুবিধা পাবেন। OTT বেনিফিট হিসেবে আপনি এতে Sony Liv Premium, ZEE5 Premium, VooT Select এবং Yupp TV Live এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। আপনাকে বলে দিই তে এই প্ল্যানটির বৈধতাও এক মাসের এবং প্ল্যানটির শুরুতে আপনাকে একটি সিকিউরিটি ডিপোজিট দিতে হবে।
Note: শোনা যাচ্ছে যে বিএসএনএল এই দুটি ব্রডব্যান্ড প্ল্যানকে 5 অক্টোবর থেকে জারি করেছে এবং এর সুবিধা আন্ডামান-নিকোবার ছাড়া বাকি সমস্ত সার্কেলের ইউজাররা পাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










