20 নভেম্বর লঞ্চ হতে চলেছে ভারতীয় স্মার্টফোন Lava Agni 4, জেনে নিন কেমন হবে এই 7000mAh ব্যাটারি সহ স্মার্টফোনটি

আগের মাসেই ভারতের মোবাইল কোম্পানি লাভা জানিয়েছিল তাদের ‘অগ্নি’ সিরিজের সংখ্যা বাড়িয়ে নতুন Lava Agni 4 ফোনটি লঞ্চ করতে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে আপকামিং Lava Agni 4 ফোনের লঞ্চ ডেট জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 20 নভেম্বর ভারতের বাজারে Lava Agni 4 ফোনটি পেশ করা হবে। এই মিড বাজেট রেঞ্জের ফোনটি বাজারে উপস্থিত চাইনিস ব্র্যান্ডের realme, OPPO, Vivo, iQOO এবং Infinix ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

20 নভেম্বর Lava Agni 4 ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে। এই দিন কোম্পানির পক্ষ থেকে ফোনের দাম এবং সেল ডিটেইলস সহ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Lava Agni 4 ফোনটিতে এই সেগমেন্টের প্রথম curved AMOLED এবং dual AMOLED ডিসপ্লে দেওয়া হবে। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানির আপকামিং ফোনটি কার্ভ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে Lava Agni 4 ফোনটিতে মেটাল ইউনিবডি ডিজাইন থাকবে বলে জানানো হয়েছে।

প্রকাশ্যে আসা ছবির মাধ্যমে ফোনটির ব্যাক প্যানেলে হরিজেন্টাল শেপের রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। এই অনেকটাই অ্যাপেলের iPhone Air ফোনের মতো দেখাচ্ছে। ক্যামেরা মডিউলে দুটি সেন্সর এবং দুটি সেন্সরের মাঝখানে ‘অগ্নি’ লেখা রয়েছে। এই ফোনটিতে ডুয়েল এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ফোনটিতে রাউন্ড এজ ফ্রেম রয়েছে এবং এর ঠিক উপরে স্পিকার যোগ করা হয়েছে।

Lava Agni 4 ফোনটিতে MediaTek প্রসেসর থাকবে বলে অফিসিয়ালি জানানো হয়েছে। এই ফোনের প্রসেসরের নাম এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে লিক অনুযায়ী ফোনটিতে Dimensity 8350 প্রসেসর থাকতে পারে। জানিয়ে রাখি এই ফোনের প্রসেসরের Apex ভার্শন OnePlus Nord CE 5 ফোনেও দেওয়া হয়েছিল। আমাদের টেস্টে এই চিপসেট 14,02,278 AnTuTu স্কোর পেয়েছিল। অর্থাৎ এই ফোনটি লাভা অগ্নি ফোনের প্রতিযোগী হয়ে উঠতে পারে।

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে এটি লাভার সবচেয়ে বড় ব্যাটারি সহ ফোন হতে পারে। এখনও পর্যন্ত কোনো লাভা ফোনে এত বড় ব্যাটারি দেওয়া হয়নি। অন্যদিকে Lava Agni 3 5G ফোনটি 5,000এমএএইচ ব্যাটারি সহ পেশ করা হয়েছিল।

লিক তথ্য অনুযায়ী Lava Agni 4 5G ফোনে 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। আমাদের ধারনা অনুযায়ী Lava Agni 4 ফোনটির দাম প্রায় 25 হাজার টাকা রাখা হতে পারে। 20 থেকে 25 হাজার টাকা বাজেট রেঞ্জে ফোনটি realme 15T, realme P4 Pro, Vivo Y400, Vivo Y400 Pro, iQOO Z10, OPPO F29, এবং Infinix GT 30 Pro ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here