200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হতে পারে Magic 8 Ultra স্মার্টফোন! লিক হল স্মার্টফোনের স্পেসিফিকেশন 

সম্প্রতি চীনে অনার তাদের ‘Magic 8’ সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে Honor Magic 8 এবং Magic 8 Pro ফোনটি পেশ করা হয়েছে। এবার প্রকাশ্যে আসা খবর অনুযায়ী কোম্পানি তাদের এই সিরিজের আল্ট্রা মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনটি ‘Honor Magic 8 Ultra’ নামে পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনটির সম্পর্কে কোনো ধরনের অফিসিয়াল ঘোষণা করা হয়নি, তবে লিক রিপোর্টের মাধ্যমে Honor Magic 8 Ultra ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন জানা গেছে।

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Honor Magic 8 Ultra ফোনের সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। লিক অনুযায়ী এই ফোনটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেট সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি Magic 8 এবং Magic 8 Pro ফোনগুলিও একই Qualcomm অক্টাকোর প্রসেসর সহ পেশ করা হয়েছিল। এটি বর্তমানে হেভি গেমিং ও হাই-এন্ড পারফরমেন্সের জন্য একটি অন্যতম সেরা মোবাইল চিপসেট হিসেবে পরিচিত।

Honor Magic 8 Ultra ফোনটি কোয়াড-কার্ভড ডিসপ্লে ডিজাইনে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে LTPO OLED প্যানেল দিয়ে তৈরি 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির র ডিসপ্লে দেওয়া হবে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং একইসঙ্গে 3D ফেস রিকগনিশন ফিচার যোগ করা হবে।

ফটোগ্রাফির জন্য Honor Magic 8 Ultra ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। এটি অল্ট্রা-হাই ডায়নামিক রেঞ্জযুক্ত OmniVision OV50R সেন্সর হবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Magic 8 Ultra ফোনে 4.3x-7x optical zoom সাপোর্ট করবে।

এই Honor Magic 8 Ultra ফোনটি শক্তিশালী ব্যাটারি সহ বাজারে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 7,000mAh বা এর চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন  ব্যাটারি থাকতে পারে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 120W ওয়ার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া এই ফোনটিও সিরিজের অন্যান্য মডেলের মতো অ্যান্ড্রয়েড 16 এবং MagicOS 10 সহ লঞ্চ করা হবে।

আমরা আগেই জানিয়েছি কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Honor Magic 8 Ultra ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ফোনটি আগামী বছর প্রথম কোয়ার্টারে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং Honor Magic 8 Ultra ফোনটির সঙ্গে Honor Magic 8 Mini ফোনটিও পেশ করা হবে বলে শোনা যাচ্ছে।

Honor Magic 8 Ultra ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। যারা নতুন ফ্ল্যাগশিপ ফোন কেনার কথার ভাবছেন, তাদের জন্য এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে OnePlus 15, realme GT 8 Series এবং OPPO Find X9 Series ফোনগুলি ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনগুলিতে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর থাকবে, হাই এন্ড পারফরমেন্স দিতে সক্ষম।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here