দিন দশেক আগে ভারতের বাজারে vivo T5x 5G ফোনটি লঞ্চ করা হয়েছে এবং এবার প্রাইস হাইকের ট্রেন্ডে এই ফোনটির দামও বাড়ানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম অফিসিয়ালি 2,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ 1 এপ্রিল থেকে এই ফোনটির নতুন দাম কার্যকর হয়ে যাবে। এই ফোনটির নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
ভারতের বাজারে vivo T5x 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 6GB RAM + 128GB Storage সহ বেস মডেলের দাম 18,999 টাকা থেকে বাড়িয়ে 20,999 টাকা করে দেওয়া হয়েছে। এই 5G ফোনটির 8GB RAM সহ 128GB স্টোরেজ মডেল 20,999 টাকা এবং 256GB মেমরি ভেরিয়েন্ট 22,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এখন থেকে এই মডেলদুটি কেনার জন্য যথাক্রমে 22,999 টাকা এবং 24,999 টাকা দাম দিতে হবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী ইনপুট কস্ট, চ্যানেল ইনভেস্টমেন্ট এবং প্রোডাক্ট ভ্যালু মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে ফোনটির RRP (Recommended Retail Price) বাড়ানো হয়েছে। অর্থাৎ এটি কোম্পানির প্রস্তাবিত দাম, এবার দোকানদারদের ওপর নির্ভর করছে তাঁরা ফোনটি বেশি দামে বেচবে না কি 2,000 টাকা সস্তায়। সম্ভবত আগামী কিছু দিন বিভিন্ন দোকানে যতদিন পুরনো স্টক থাকবে ততদিন ফোনটি কম দামে পাওয়া যাবে। এছাড়াও অফার, ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক ডিল সহ ফোনটি সস্তায় কেনা যাবে।
vivo T5x 5G স্মার্টফোনটিতে 1080 × 2344 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.76 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল সহ এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 382ppi পিক্সেল ডেনসিটি এবং 1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে ওয়েট টাচ টেকনোলোজি দেওয়া হয়েছে, এর ফলে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যাবে।
vivo T5x 5G স্মার্টফোনটি নিচে পড়ে যাওয়ার পরও সুরক্ষিত রাখার জন্য MIL-STD-810h মিলিটারি গ্রেড সার্টিফিকেশন বডি দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69+ রেটিং দেওয়া হয়েছে এবং -20 ডিগ্রী ঠাণ্ডা ও 50 ডিগ্রীর মতো গরম থেকেও ফোনটি সুরক্ষিত থাকবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে ময়েশ্চার ডিটেকশন ফিচার রয়েছে, এটি ফোনটির ভিতরে ধোকা জল বাইরে বেড় করে দিতে সাহায্য করবে।
vivo T5x 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং OriginOS 6 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz থেকে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Turbo অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 5G স্মার্টফোনটি 1 মিলিয়ন AnTuTu score স্কোর পেয়েছে। গেমারদের জন্য এই ফোনে 4D Game Vibration এবং Game Voice Changer ফিচার যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য vivo T5x 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে।
পাওয়ার ব্যাকআপের জন্য vivo T5x 5G স্মার্টফোনটিতে 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছেন ফোনটি একবার ফুল চার্জ করলে 40 ঘন্টা ভিডিও প্লেব্যাক উপভোগ করতে পারবেন। ভিভো নতুন স্মার্টফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে vivo T5x 5G স্মার্টফোনটিতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে এটি পাওয়ারব্যাঙ্কের মতো কাজ করে।












